আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

আলুর দাম বেশি নেওয়ায় রাজনগর উপজেলায় ৫ টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক জরিমানা

       বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, মৌলভীবাজার মহোদয়ের সার্বিক নির্দেশনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে আজ মঙ্গলবার (০৩ নভেম্বর) মৌলভীবাজার রাজনগর উপজেলার কর্ণী গ্রাম বাজার, মুন্সিবাজার, করিমপুর চা বাগান রোড, সিলেট রোডসহ বিভিন্ন জায়গায় আলুর বাজার মনিটরিং করা হয় ।

         উক্ত তদারকি অভিযানে  নির্ধারিত  মূল্য থেকে অধিক দামে আলু বিক্রয় করা, ক্রয় ভাউচার সংগ্রহ না করা, মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে কর্ণীগ্রাম বাজারে অবস্থিত মদিনা ষ্টোরকে ১ হাজার  টাকা, আর এম ভেরাইটিজ ষ্টোরকে ১ হাজার টাকা, মুন্সিবাজারে অবস্থিত মেসার্স পাল বিজনেসকে ৩ হাজার টাকা, করিমপুর চা বাগান রোডে অবস্থিত রিপন এন্ড ব্রাদার্সকে ৬ হাজার টাকা, সিলেট রোডে অবস্থিত লতিফিয়া এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। উক্ত অভিযানে সকল আলু ব্যবসায়ীদের সরকারি নির্ধারিত দামে ক্রয় বিক্রয় করার জন্য নির্দেশনা দেওয়া হয়। উক্ত তদারকি অভিযানে রাজনগর থানা পুলিশ ফোর্সের একটি দল সহযোগিতা করেন ।

    আজকের অভিযানে মোট ৫ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৪ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। আলু, পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্ন মানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।