আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

কুলাউড়ায় সিএনজি ও অটো চালকদের দফায় দফায় সংঘর্ষ- পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন


মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী :  মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইক চালকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইপক্ষের শতাধিক গাড়ি ভাংচুর করা হয়। আহত হয়েছেন বেশ কয়েকজন।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে এই রিপোর্ট লেখা পর্যন্ত দুইপক্ষই পাল্টাপাল্টি  অবস্থান নিয়ে রাস্তায় রয়েছে। ফলে পুরো পৌর শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধের দাবিতে কুলাউড়ায় বুধবার থেকে ধর্মঘটের ডাক দেয় সিএনজিচালিত অটোরিকশা চালকরা। ধর্মঘটের সমর্থনে বুধবার সকাল থেকে পৌর শহরের বিভিন্ন মোড়ে অবস্থান নেয় তারা। শহরের স্টেশন রোড, চৌমোহনা, দক্ষিণ বাজার, মাগুড়াসহ বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে অটোরিকশা চালকরা মানববন্ধনসহ বিভিন্ন বিক্ষোভ কর্মসূচী পালন করতে থাকে। 
সকাল ১১ টার দিকে ইজিবাইক চালকরাও রাস্তায় নেমে এলে দুই পক্ষে সংঘর্ষ বেঁধে যায়।
ক্রমেই শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে দুপক্ষের সংঘর্ষ। সংঘর্ষ চলাকালে নির্বিচারে অটোরিকশা ও ইজিবাইক ভাংচুর করতে থাকে।
শেষখবর পাওয়া যায় মৌলখভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীরের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ পুণরায় সংঘাত থামানোর চেষ্টা করছেন। কুলাউড়ার সহকারি কমিশনার (ভূমি) নজিরাতুন নাঈমও  পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় রয়েছেন বলে জানা গেছে।