আজ-  ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া আদমদীঘিতে বাসা বাড়ীতে দুঃসাহসিক চুরি সংঘটিত «» দুপচাঁচিয়া ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু «» চারপাশে সবকিছু আগের মতোই আছে, শুধু তোমরাই নেই”—উলুয়াইল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থী ২০২৬ এর অশ্রুসিক্ত বিদায়। «» সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল। «» বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবীতে মানবন্ধন ও স্বারকলিপি প্রদান «» নওগাঁ মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ প্রধান শিক্ষক, মোটরসাইকেলে আগুন «» হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম ধাপে সফাত আলী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন «» নওগাঁ পত্নীতলা ব্যাটালিয়নের অভিযানে, কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার «» চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব‍্যারিস্টার মনোয়ার-চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে নাগরিক ফোরাম কাজ করে যাবে «» বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ফটিকছড়ি পৌর আওয়ামী লীগ নেতা নুরুল আজম গ্রেপ্তার

জুড়ীর বীর মুক্তিযোদ্ধা মোঃ জমির উদ্দিন এর ইন্তেকাল – রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে






জালালুর রহমান::মৌলভীবাজারের জুড়ীতে, জুড়ী অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি,সাংবাদিক এস এম জালাল উদ্দীনের পিতা,মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের দক্ষিণ বড়ধামাই গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ জমির উদ্দিন (৮৫) আর নেই। আজ মঙ্গলবার (২৫/জানুয়ারি/২০২১ ইং) বেলা ১ ঘঠিকার সময় তাঁর নিজ বাড়ীতে ইন্তেকাল করিয়াছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ বাদ মাগরিব দক্ষিণ বড়ধামাই হযরত বোতাইশাহ্ (রঃ) মাজার মসজিদে জানাযার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী আত্নীয় রেখে গেছেন। রাষ্ট্রিয় মর্যাদায় দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলার সহকারী ভূমি কমিশনার রতন কুমার অধিকারী,জুড়ী থানার ওসি (তদন্ত) আবুল কালাম,ও মৌলভীবাজার জেলা থেকে আগত বাংলাদেশ পুলিশের বিশেষ টিম।জানাজার নামাজে বক্তব্য রাখেন পূর্ব জুড়ী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রুয়েল উদ্দিন,গোয়ালবাড়ী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ লেমন প্রমূখ।
উল্লেখ্য,বীর মুক্তিযোদ্ধা মোঃ জমির উদ্দিন ছিলেন মহান মুক্তিযুদ্ধের এক অকতোভয় সৈনিক।৭১ র রণাঙ্গনে জুড়ীর প্রয়াত জুড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম এ মুমীত আসুকের নেতৃত্বে জেলার বিভিন্ন স্থানে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন। বীর মুক্তিযোদ্ধা মোঃ জমির উদ্দিন সাহেব ৭১’র স্বাধীনতার পূর্বে তিনি ছিলেন মুজাহিদ বাহিনীর সদস্য।তিনি ছিলেন জুড়ীর পূর্বাঞ্চলের সকল মুক্তিযোদ্ধাদের মধ্যে অন্যতম সাহসী যোদ্ধা।ভারতের কুকিরথলে প্রশিক্ষণ নেয়া এ মুক্তিযোদ্ধা লাঠিটিলা,শমশেরনগর,জুড়ীসহ বিভিন্ন স্থানে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছিলেন।