আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

টমি মিয়ার” কাচ্চি বিরিয়ানি, চ্যালেঞ্জ” প্রতিযোগিতা


স্টাফ রিপোর্টারঃ টমি মিয়া’স কাচ্চি বিরিয়ানি চ্যালেঞ্জ” শিরোনামে দেশব্যাপী একটি রান্না প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যেখানে সেরার মুকুট জিতলে নগদ পুরস্কারের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার দুয়ার খুলবে। গত সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয়। লন্ডন থেকে টমি মিয়া নিজেও সংবাদ সম্মেলনে যোগদেন। টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজামেন্ট ইন্সটিটিউটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ প্রতিযোগিতার প্রধান বিচারক থাকবেন টমি মিয়া নিজে। প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে নাম,মোবাইল নম্বার ঠিকানা সহ নিজের কাচ্চি বা বিরিয়ানি রান্নার ২ থেকে ৫ মিনিটের ভিডিও, রান্না শেষে খাবারের একাধিক ছবি ও বেসিপি ২০ ফেব্রুয়ারির মধ্যে ইঃ মেইলে পাঠাতে হবে। contest.tmkbc@gmail.co ঠিকানা। প্রতিযোগীদের মধ্যে ১০ জনকে বাছাই করে ২৮ ফেব্রুয়ারী ঢাকায় হবে চুড়ান্ত পর্ব। প্রতিযোগিতার প্রথম বিজয়ী ৩০ হাজার টাকা, দ্বিতীয় বিজয়ী ২০ হাজার টাকা এবং তৃতীয় বিজয়ী ১০ হাজার টাকা পুরস্কার পাবেন।পাশাপাশি থাকবে গিফট হ্যাম্পার। এছাড়া প্রতিযোগিতার প্রথম বিজয়ী এ বছরের শেষ দিকে অনুষ্ঠিত টমি মিয়া’স ইন্টারন্যাশনাল শেফ অফ দ্যা ইয়ার;প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ আপনার থাকছে। প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে টমি মিয়া’স হসপিটালিট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। এ ইন্সটিটিউটের ব্যবস্থাপনা পরিচালক তাজুল ইসলাম, টমি মিয়ার মার্কেটিং উপদেষ্টা ও পরামর্শক এস এম আলী জাকের সজীব, কলকাতা থেকে টমি মিয়ার ডিজিটাল মার্কেটিং পাটনার শুভংকর যুক্ত ছিলেন সংবাদ সম্মেলনে। এডমিন ম্যানেজার এন্ড কোঅর্ডিনেটর আব্দুল্লাহ আল মামুন, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ফয়েজ আহমেদ খান, শেফ ইনসট্রাক্টর মোঃ জাফর জাহান,মার্কেটিং ম্যানেজার সুমন মিয়া, অ্যাকাউন্ট এক্সিকিউটিভ সামসুল হোসেন সামি,শেফ ইনসট্রাক্টর দেলোয়ার হোসেন প্রমুখ।