আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

ড্রেন নির্মানের দাবিতে সিসিকে অবস্থান নিলেন গণমাধ্যমকর্মী

ড্রেন নির্মানের দাবিতে সিসিকে অবস্থান নিলেন গণমাধ্যমকর্মী 
সিলেট নগরীর দক্ষিণ সুরমার পালপুরে অসমাপ্ত ড্রেন সম্পন্ন করার দাবিতে সিলেট সিটি কপোরেশনে অবস্থান নিলেন পালপুর গ্রামের বাসিন্দা গণমাধ্যম  কর্মী আব্দুল হাছিব।  
২৩শে ফেব্রুয়ারি বুধবার দুপুর ১২টা থেকে ৪টা পর্যন্ত ব্যতিক্রমভাবে একটানা চার ঘন্টা সিলেট সিটি করপোরেশনের ভবনের সামনে অবস্থান করেন।   
এ সময় উপস্থিত গণমাধ্যমকর্মী আব্দুল হাছিব জানান, “বিগত তিন বছর ধরে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে পালপুর গ্রামে ড্রেন নির্মানের দাবি করে আসছি। তিনি এ গুরুত্বপূর্ণ দাবির প্রতি কোনো গুরুত্ব দেননি, বরঞ্চ হবিনন্দী এলাকার নতুন একটি ড্রেন নির্মান করে পালপুর গ্রামের মধ্যখানে এনে অসম্পূর্ণ অবস্থায় রেখেছেন। সম্প্রতি গঙ্গানগর এলাকা থেকে আরও একটি ড্রেন নির্মান করে পালপুর গ্রামে অসম্পূর্ণ অবস্থায় রাখা হয়েছে, যা এলাকাবাসীর জন্য আর ও দূর্ভোগ বাড়িয়েছে। 
বিগত তিন বছরে মেয়র আরিফুল হক চৌধুরী বরাবরে  চারবার ও প্রধান প্রকৌশলী নুর আজিজ চৌধুরী , কাউন্সিলর আজম খাঁন  ও মহিলা কাউন্সিলর এড.রোকসানা বেগম শাহনাজ, প্রকৌশলী আলী আকবর ও  উপসহকারী প্রকৌশলী সুমন চন্দ দেব এর সাথে যোগাযোগ করে ও কোনো সমাধান পাইনি। এই অবস্থায় সর্বশেষ বিগত ১মাস আগে ও মেয়র ও প্রধান প্রকৌশলীর সাথে যোগাযোগ করে ও কোনো ফল পাইনি। রহস্যজনক ভূমিকার জন্য আজ বাধ্য হয়ে সিলেট সিটি করপোরেশনের সামনে অবস্থান নিয়েছি। “
গণমাধ্যম কর্মী আবদুল হাছিব আরও জানান, যদি বর্ষা মৌসুমের আগে এই অসম্পূর্ণ ড্রেন নির্মাণ না করে দেওয়া হয় তাহলে এবার ও কোমর পানিতে এলাকাবাসীকে হাটতে হবে। তিনি প্রধান প্রকৌশলী ও সিসিক মেয়র এর প্রতি দ্রুত জনগুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন করার আহবান জানান। 
অবস্থান কর্মসূচীতে সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র -১, কাউন্সিলর তৌফিক বক্স লিপন, বাকের আহমদ সহ ৮/১০ জন কাউন্সিলর উপস্থিত হয়ে দাবিটি পূরন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। এ সময়  গণমাধ্যম কর্মী, সামাজিক,  রাজনৈতিক ও ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের অনেক নাগরিক এই ব্যতিক্রমধর্মী কর্মসূচীতে একাত্বতা ঘোষণা করেন।