আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

ঢাকা সাভারে অন্তঃসত্ত্বা নারীকে ছুরিকাঘাতে হত্যা, গ্রেফতার ২


আবুল হায়াত বাচ্চু, সাভার প্রতিনিধিঃসাভারের চাঞ্চল্যকর ক্লুলেস অন্তঃসত্ত্বা বিউটি হত্যাকান্ডের রহস্য উদঘাটনপূর্বক ২ হত্যাকারীকে আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার রাকিব মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলো- মো. রিপন (২৭) ও মো. সোহান (২০)।
লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, গত ২২ ফেব্রুয়ারি সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পুকুরপাড় এলাকার একটি বাড়ি থেকে বিউটি আক্তার (৩৫) নামের এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করা হয় এবং  মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ওই ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়াসহ এলাকায় ব্যাপক চাঞ্চ্যল্যের সৃষ্টি হয়। যার ফলশ্রুতিতে র‌্যাব-৪ এর একটি গোয়েন্দা দল পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৩ ফেব্রুয়ারি রাতে ঢাকা জেলার আশুলিয়ায় র‌্যাব-৪ এর চৌকস আভিযানিক দলের সাঁড়াশি অভিযান পরিচালনা করে ওই চাঞ্চল্যকর ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন ও দুই জনকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ এবং ঘটনার বিবরণে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা ওই হত্যার সাথে সরাসরি জড়িত বলে স্বীকারোক্তি করে। মূলত পারিবারিক দ্বন্দ্ব ও স্বামীর ইন্ধনের কারণে গ্রেফতারকৃত ব্যক্তিদের দ্বারা অন্তঃসত্ত্বা বিউটিকে ধারালো ছুরি দিয়ে এলোপাথাড়িভাবে আঘাত করে হত্যা করা হয়।