আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

মৌলভীবাজারে ভুয়া সিআইডি কর্মকর্তাকে আটক করেছে পুলিশ


মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, মৌলভীবাজারঃ মৌলভীবাজার জেলার রাজনগরে শুভন মাহমুদ(২৮) নামে ভুয়া সিআইডি কর্মকর্তা পরিচয়দানকারী এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। 
রবিবার ( ২৭) ফেব্রুয়ারী বিকালে রাজনগর থানার টেংরা বাজারের সর্দার শাহ ফার্মেসিতে প্রেসক্রিপশন ছাড়া ঔষধ বিক্রি হচ্ছে মর্মে ভয় দেখিয়ে ৮ হাজার টাকা দাবি করলে স্থানীয় জনতা এই ভুয়া সিআইডি কর্মকর্তাকে চ্যালেঞ্জ করে রাজনগর থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে ভুয়া সিআইডি কর্মকর্তা পরিচয়দানকারী প্রতারক শুভন মাহমুদকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। 
রাজনগর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, ভুয়া সিআইডি কর্মকর্তা পরিচয়দানকারী প্রতারকের নাম শুভন মাহমুদ। সে রংপুর জেলার কাউনিয়া থানার আব্দুল আউয়ালের ছেলে।
প্রতারক শুভন মাহমুদের বিরুদ্ধে মৌলভীবাজার জেলার বড়লেখা থানাসহ বিভিন্ন থানায় ৭ টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।