আজ-  ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ‎তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পশ্চিম উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» কমলগঞ্জে হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমি পরিদর্শন «» আসামীরা জামিনে মুক্ত; মামলা আপোষের প্রস্তাব; বাদীর পরিবারকে হুমকি-ধামকিকমলগঞ্জে বহুল আলোচিত স্কুল শিক্ষিকা হত্যার অভিযোগপত্র দাখিল «» কমলগঞ্জে নিরাপদ সড়ক চাই এর পরিচিতি সভা অনুষ্ঠিত «» শোক সংবাদ॥ রসমোহন সিংহ ॥ «» ফ্যাসিবাদবিরোধী সমন্বিত শক্তির ফল জুলাই আন্দোলন: রেদোয়ান মাজহারি «» বগুড়া আদমদীঘিতে হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ «» দশ বছ‌রে গ্রামীণ‌ফো‌সের মাইজিপি অ্যাপ «» বগুড়া আদমদীঘিতে বাসা বাড়ীতে দুঃসাহসিক চুরি সংঘটিত «» দুপচাঁচিয়া ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকীতে শ্রীমঙ্গল প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: (ঝুবফ ঝধুবফ অযসবফ)
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে শ্রীমঙ্গল প্রেসক্লাব।
সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ^জ্যোতি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো: ইমাম হোসেন সোহেল এর নেতৃত্বে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন সাংবাদিকরা।
এসময় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো: কাওছার ইকবাল, কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমেদ, দপ্তর সম্পাদক এম মুসলিম চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: মামুন আহম্মেদ, কার্যকরী সদস্য সনেট দেব চৌধুরী, সহযোগী সদস্য সৈয়দ আমিরুজ্জামান, ঝলক দত্ত, মিজানুর রহমান আলম, আবুজার বাবলা, নূর মোহাম্মদ সাগর, এহসান আহমেদ সুমন, মো: সাকির আহমেদ, গোলাম কিবরিয়া ও সংবাদ প্রতিদিনের শ্রীমঙ্গল প্রতিনিধি মো: আব্দুষ শুকুর প্রমুখ উপস্থিত ছিলেন।