আজ-  ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» স্পন্দন মৌলভীবাজার সরকারি কলেজ ইউনিট কমিটি অনুমোদন। «» কমলগঞ্জে ব্যাংক থেকে উত্তোলিত টাকা ছিনতাইয়ের রহস্য উদঘাটন, প্রধান আসামি বটলা সেলিম গ্রেপ্তার «» বগুড়া সান্তাহার পুলিশ ফাঁড়ী ১ নারীর লাশ উদ্ধার করেছে «» এখনই পদক্ষেপ নিন: জলবায়ু পরিবর্তন আমাদের ভবিষ্যৎ ধ্বংস করছে «» লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলায় কবি সৈয়দ কাহেরের কাব্যগ্রন্থ ‘অধরা শেষ না হওয়া’র মোড়ক উন্মোচন, «» কমলগঞ্জে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণের অভিযোগ; অভিযুক্ত আটক «» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ৮নং ওয়ার্ডের পবিত্র আশুরা উপলক্ষে এক আলোচনা সভা ও সেমিনার সম্পন্ন।  «» মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় «» পুরুষের সমতা নিশ্চিত করতে কমপক্ষে দুইজন নারী কমিশনার রাখার সুস্পষ্ট বিধান যুক্ত করতে হবে। «» আদমদীঘিতে বিশেষ বরাদ্দে বিভিন্ন উপকরণ বিতরণ করলেন এমপি আব্দুল মহিত তালুকদার

কার্ডিফে ওয়েলস আওয়ামী যুবলীগের উদ্যোগে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

বৃটেনের কার্ডিফে ওয়েলস আওয়ামী যুবলীগের উদ্যোগে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ জুন) বৃটেনের কার্ডিফ শহরের একটি রেষ্টুরেন্টে ওয়েলস যুবলীগ সভাপতি সাবেক ছাত্রনেতা সেলিম আহমদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর।

ওয়েলস যুবলীগের সাধারণ সম্পাদক প্রাক্তন ছাত্রনেতা মফিকুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রাক্তন ছাত্রনেতা এম.এ. মালিক।

বিশেষ অতিথি ছিলেন ওয়েলস আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলী, ওয়েলস যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আহমদ শিবুল, ওয়েলস কৃষক লীগের সভাপতি শেখ মোহাম্মদ আনোয়ার, সাবেক ছাত্রনেতা মুহিবুর রহমান খসরু, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ওয়েলস রিজিওনের কনভেনার মুজিবুর রহমান মুজিব, ওয়েলস বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ ইকবাল আহমেদ, নিউপোট যুবলীগের সাবেক সভাপতি মুহিবুর রহমান মুহিব, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আনহার মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, ওয়েলস যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম মুমিন, সহ-সভাপতি রকিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এ বি রুনেল, আসাদ মিয়া, মৌলা আফতাব, দেওয়ান ফয়সল মজিদ, শেখ সুমন তরফদার, বাবুল খান, কামাল আহমদ, নজির আহমদ, সাবেক ছাত্রনেতা আলী আমজদ, ওয়েলস ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ বদরুল হক মনসুর, ফেরদৌস আলী, কালাম হোসেন, মারুফ আহমদ, আব্দুর রুউফ, সাবেক ছাত্রনেতা ইমরান আহমেদ, ছাত্রনেতা রাসেল আহমদ, ইফহাত আহমদ, আজাদ মিয়া, আহমেদ রহমান, আবতাহি আহমদ, ফেরদুস রহমান, আব্দুর রব, সেবুল হোসেন, সাগর আহমেদ প্রমুখ।

এসময় ওয়েলস আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, তাতীলীগ সহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর ১৯৬৬ সালের ৭ই জুন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় ও তাৎপর্যপূর্ণ দিন উল্লেখ করে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ, বাংলাদেশের স্বাধীনতার সোপান ঐতিহাসিক ৬ দফার প্রতি বাঙালির অকুণ্ঠ সমর্থনে রচিত হয় স্বাধীনতার রূপরেখা। ৬ দফা আন্দোলনের মধ্যদিয়ে অঙ্কুরিত হয় স্বাধীনতার স্বপ্নবীজ।

প্রধান আলোচকের বক্তব্যে ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রাক্তন ছাত্রনেতা এম.এ. মালিক বলেন, ৬ দফা দাবির পক্ষে বাঙালি জাতির সর্বাত্মক রায় ঘোষিত হয় ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে মধ্যদিয়ে। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের।

ওয়েলস যুবলীগ সভাপতি ভিপি সেলিম আহমদ ও সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম তাদের বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঁড়ার প্রত্যয়ে স্ব-স্ব অবস্থান থেকে কাজ করার জন্য প্রবাসীদের প্রতি আহবান জানান।

এছাড়াও সভায় মৌলভীবাজারের রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে ওয়েলস আওয়ামী লীগ নেতা ও সাবেক ছাত্রনেতা মোঃ শাহজাহান খাঁন ২য় বারের মতো এবং সিলেটের বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মোঃ আনহার মিয়া প্রথম বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করান ওয়েলস যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম মুমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সদ্য প্রয়াত ওয়েলস শ্রমিক লীগের সভাপতি বিশিষ্ট সমাজসেবক নুরুল আলম চুনুর অকাল মৃত্যুতে উনার আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন ওয়েলস আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলী।

এদিকে সভায় কমিউনিটি সংগঠক মুজিবুর রহমান মুজিব আওয়ামী লীগের যোগদান করায় ফুলেল শুভেচ্ছা জানিয়ে উনাকে বরণ করে নেন উপস্থিত নেতৃবৃন্দ। পরে ডিনার পার্টির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।