আজ-  ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ কোন্দল : অবস্থান তুলে ধরে দলীয় নেতাদের সংবাদ সম্মেলন «» বগুড়া আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতে দুই হ্যাচারী মালিকের জরিমানা «» স্পন্দন মৌলভীবাজার সরকারি কলেজ ইউনিট কমিটি অনুমোদন। «» কমলগঞ্জে ব্যাংক থেকে উত্তোলিত টাকা ছিনতাইয়ের রহস্য উদঘাটন, প্রধান আসামি বটলা সেলিম গ্রেপ্তার «» বগুড়া সান্তাহার পুলিশ ফাঁড়ী ১ নারীর লাশ উদ্ধার করেছে «» এখনই পদক্ষেপ নিন: জলবায়ু পরিবর্তন আমাদের ভবিষ্যৎ ধ্বংস করছে «» লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলায় কবি সৈয়দ কাহেরের কাব্যগ্রন্থ ‘অধরা শেষ না হওয়া’র মোড়ক উন্মোচন, «» কমলগঞ্জে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণের অভিযোগ; অভিযুক্ত আটক «» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ৮নং ওয়ার্ডের পবিত্র আশুরা উপলক্ষে এক আলোচনা সভা ও সেমিনার সম্পন্ন।  «» মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময়

বাংলাদেশের বাজেটকে স্বাগত জানিয়ে ইউকে ওয়েলস আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২০২৪-২৫ অর্থ বছরের
বাস্তবসম্মত ও গণমুখি বাজেটকে স্বাগত জানিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগ ওয়েলস শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ জুন) বৃটেনের ওয়েলসের রাজধানী কাডিফ শহরে যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রাক্তন ছাত্রনেতা এম.এ. মালিক এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় ওয়েলস আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম নজরুল, সহ-সভাপতি এস এ রহমান মধু, যুগ্ম সাধারন সম্পাদক গোলাম মর্তুজা, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মল্লিক মোসাদ্দেক আহমেদ, আইন বিষয়ক সম্পাদক হারুন তালুকদার, ওয়েলস যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আহমদ শিবুল, কাউন্সিলর সালেহ আহমদ, আকতারুজ্জামান কোরেশী নিপু, কাওসার হোসেইন, মুহিবুর রহমান খসরু, জাস্টিস ফর জেনোসাইড ১৯৭১ ইন ইউকের ওয়েলসের কনভেনার আলহাজ্ব আসাদ মিয়া, ডেপুটি কনভেনার আলহাজ্ব লিলু মিয়া, ওয়েলস কৃষক লীগের সভাপতি শেখ মোহাম্মদ আনোয়ার, ওয়েলস তাতী লীগের সদস্য সচিব জহির আলী, ওয়েলস শ্রমিক লীগের সদস্য সচিব এস এ খান লেনিন, সাবেক যুবলীগ নেতা আব্দুল ওয়াহিদ বাবুল, ওয়েলস বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব ছালিক মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ ইকবাল আহমেদ, ওয়েলস যুবলীগের সভাপতি ভিপি সেলিম আহমদ, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম মুমিন, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এ বি রুনেল, ওয়েলস ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ বদরুল হক মনসুর, সাধারণ সম্পাদক শাহজাহান তালুকদার শাওন, শেখ সুমন তরফদার, আব্দুল বারিক,আসাদ মিয়া, মোহাম্মদ ফয়ছল মনসুর, নজির আহমদ, নুরুল ইসলাম, সাইফুর রহমান, জয়নাল ইসলাম জাংগির বখত, আতাউর রহমান ,আব্দুল আজিজ, এনাম আহমেদ, কামাল আহমদ, ইকবাল আহমেদ, সেবুল আলী, রাসেল আহমদ, মাহমুদ চৌধুরী, এম এ রউফ, ফখরুল আলম, শামীম আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে এই বাজেটের মূল প্রতিপাদ্য সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ নির্মাণের অঙ্গীকার বলে উল্লেখ করে ভারসাম্যমূলক একটি বাজেট উপহার দেবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী মাদার অব হিউম্যানিটি শেখ হাসিনা এবং অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর বলেন, এই বাজেটর লক্ষ্য দেশের অর্থনীতিকে ধীরে ধীরে করোনা অতিমারি এবং বিশ্বে চলমান যুদ্ধ পূর্ববর্তী উচ্চ গতিশীল অর্থনৈতিক উন্নয়নের পথে ফিরিয়ে নেয়া। অভ্যন্তরীন ও আন্তর্জাতিক অর্থনীতির সংকটকালে এ বাজেট বাস্তবসম্মত ও গণমুখী।

ওয়েলস আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রাক্তন ছাত্রনেতা এম.এ. মালিক বলেন, এই বাজেটে মানুষের মৌলিক অধিকার, কৃষি, দেশীয় শিল্প ও সামাজিক নিরাপত্তাকে প্রাধান্য দেয়া হয়েছে। যা দেশের মানুষের জীবনমান উন্নত করবে।

সকলকে মহান রাব্বুল আলামিনের দরবারে দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূর জন্য দোয়া চেয়ে বক্তারা আরও বলেন, বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে বহু ষড়যন্ত্র হয়েছে। জননেত্রী শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না! জননেত্রী শেখ হাসিনাকে ২১ বার হত্যার চেষ্টা করা হয়েছে! আল্লাহ জননেত্রী শেখ হাসিনাকে এদেশের উন্নয়নের জন্য বাঁচিয়ে রেখেছেন।

মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, অপশক্তি চক্রের সকল প্রকার অশুভ অপতৎপরতা রুখে দিয়ে, মৃত্যু ভয়কে উপেক্ষা করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। প্রস্তাবিত বাজেট আমাদের নির্বাচনী ইশতেহার ‘স্মার্ট বাংলাদেশ, উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান’ এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে সকল বক্তারা অভিমত ব্যাক্ত করেন।