আজ-  ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ‎তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পশ্চিম উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» কমলগঞ্জে হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমি পরিদর্শন «» আসামীরা জামিনে মুক্ত; মামলা আপোষের প্রস্তাব; বাদীর পরিবারকে হুমকি-ধামকিকমলগঞ্জে বহুল আলোচিত স্কুল শিক্ষিকা হত্যার অভিযোগপত্র দাখিল «» কমলগঞ্জে নিরাপদ সড়ক চাই এর পরিচিতি সভা অনুষ্ঠিত «» শোক সংবাদ॥ রসমোহন সিংহ ॥ «» ফ্যাসিবাদবিরোধী সমন্বিত শক্তির ফল জুলাই আন্দোলন: রেদোয়ান মাজহারি «» বগুড়া আদমদীঘিতে হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ «» দশ বছ‌রে গ্রামীণ‌ফো‌সের মাইজিপি অ্যাপ «» বগুড়া আদমদীঘিতে বাসা বাড়ীতে দুঃসাহসিক চুরি সংঘটিত «» দুপচাঁচিয়া ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

মৌলভীবাজারে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের ফলাফল সর্ম্পকে স্থানীয় ষ্টেকহোল্ডারদের সাথে জেলা অপরাজিতা নেটওয়ার্ক এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের (এক্সট্রেশন ফেইজ) ফলাফল সর্ম্পকে স্থানীয় ষ্টেকহোল্ডারদের সাথে জেলা অপরাজিতা নেটওয়ার্ক এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ জুন) দুপুরে জেলা অপরাজিতা নেটওয়ার্ক এর আয়োজনে মৌলভীবাজার পৌরসভা হলরুম মিলনায়তনে জেলা অপরাজিতা নেটওয়ার্ক এর সভাপতি মাধুরী মজুমদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল।

জেলা প্রোগ্রাম সমন্বয়কারী মো. নজরুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস আকতার, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অপরাজিতা রাবেয়া আক্তার, গুলনাহার বেগম, পারভিন আক্তার, শাহিনা আক্তার, সুলতানা আক্তার প্রমুখ।

মৌলভীবাজার সদর উপজেলা সহ জেলার বিভিন্ন উপজেলার অপরাজিতা নেটওয়ার্কের নারী নেত্রীরা সহ সরকারী কর্মকর্তাগণ, প্রিপট্রাস্টে এর সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর সঞ্জিত কুমার দে, অপরাজিতা প্রকল্পের এডভোকেসি সমন্বয়কারী জুলিয়ানা গোমেজ, জেলা প্রিপট্রাস্টের ফিল্ড কো-অর্ডিনেটর শাহাব উদ্দিন, পারভিন সুলতানা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।