আজ-  ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া আদমদীঘিতে বাসা বাড়ীতে দুঃসাহসিক চুরি সংঘটিত «» দুপচাঁচিয়া ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু «» চারপাশে সবকিছু আগের মতোই আছে, শুধু তোমরাই নেই”—উলুয়াইল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থী ২০২৬ এর অশ্রুসিক্ত বিদায়। «» সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল। «» বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবীতে মানবন্ধন ও স্বারকলিপি প্রদান «» নওগাঁ মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ প্রধান শিক্ষক, মোটরসাইকেলে আগুন «» হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম ধাপে সফাত আলী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন «» নওগাঁ পত্নীতলা ব্যাটালিয়নের অভিযানে, কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার «» চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব‍্যারিস্টার মনোয়ার-চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে নাগরিক ফোরাম কাজ করে যাবে «» বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ফটিকছড়ি পৌর আওয়ামী লীগ নেতা নুরুল আজম গ্রেপ্তার

মৌলভীবাজারে পানিবন্দী মানুষের মাঝে কাউন্সিলর মোঃ মাসুদ এর শুকনো খাবার বিতরণ

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও মোঃ মাসুদ ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ মাসুদ ব্যক্তিগত উদ্যোগে পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার ৫নং আখাইলকুড়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডস্থ বেকামুড়া গোলাপগঞ্জ গ্রামের আশ্রয়ণ কেন্দ্রে পানিবন্দী মানুষদের মাঝে শুকনো খাবার চাল, চিড়া, মুড়ি, কলা, কেক, টোস্ট বিস্কুট, গুড়, শুটকি, খাবার পানি, খাবার স্যালাইন, মোমবাতি, দেয়াশলাই ম্যাচ এবং নগদ অর্থ বিতরণ করেন।

এসময় লন্ডন প্রবাসী তরাজ মিয়া, ইউপি সদস্য রিপন মিয়া, মোঃ মাসুদ ফাউন্ডেশন এর নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শুকনো খাবার বিতরণকালে কাউন্সিলর মোঃ মাসুদ পানিবন্দী বানবাসী অসহায়ের পাশে দাঁড়াতে সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা যারা সমাজের বিত্তবান বলে বিবেচিত আমাদের উচিৎ সাধ্যমতো অসহায়দের পাশে দাঁড়ানো। আমরা আমাদের বিবেককে জাগ্রত করলেই জেগে উঠবে এ দেশ।