আজ-  ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া আদমদীঘিতে বাসা বাড়ীতে দুঃসাহসিক চুরি সংঘটিত «» দুপচাঁচিয়া ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু «» চারপাশে সবকিছু আগের মতোই আছে, শুধু তোমরাই নেই”—উলুয়াইল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থী ২০২৬ এর অশ্রুসিক্ত বিদায়। «» সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল। «» বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবীতে মানবন্ধন ও স্বারকলিপি প্রদান «» নওগাঁ মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ প্রধান শিক্ষক, মোটরসাইকেলে আগুন «» হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম ধাপে সফাত আলী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন «» নওগাঁ পত্নীতলা ব্যাটালিয়নের অভিযানে, কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার «» চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব‍্যারিস্টার মনোয়ার-চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে নাগরিক ফোরাম কাজ করে যাবে «» বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ফটিকছড়ি পৌর আওয়ামী লীগ নেতা নুরুল আজম গ্রেপ্তার

রাজনগরে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০১ পরিবারের মাঝে উপজেলা জামায়াতে ইসলামীর খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টারঃ

মৌলভীবাজারের রাজনগরে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০১ পরিবারের মাঝে উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২১ জুন) বিকাল ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনগর উপজেলা শাখার পক্ষ থেকে উত্তরভাগ ইউনিয়নের কালারবাজার এলাকা ও আশপাশের গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০১ পরিবারের মাঝে চাউল, ডাল, সোয়াবিন তেল, পিয়াজ, আলু ও মুড়ি বিতরণ করা হয়।

রাজনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুর রাইয়ান শাহীন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা ও সিলেট আঞ্চলিক টিম সদস্য মাওলানা হাবিবুর রহমান।

সেক্রেটারী মিছবাহুল হাসান এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী, মৌলভীবাজার জেলা সেক্রেটারী মু ইয়ামির আলী।

এসময় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মৌলভীবাজার শহর শাখার সেক্রেটারী মাসুদ রানা তুহিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর রাজনগর উপজেলা সভাপতি আবুল খায়ের সহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।