আজ-  ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সফল করার আহবান ; «» পূবালী ব‍্যাংক পিলএলসি মৌলভীবাজার শাখার উদ‍্যােগে ক‍্যাশলেস বাংলাদেশ লেনদেন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বিশ্ব দৃষ্টি দিবস ২৬ পালিত «» শ্রীমঙ্গলে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা «» বগুড়া আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা «» শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বেইজমেন্টে পার্কিংয়ের বদলে দোকান! «» শমসেরনগরে বিচারাধীন মামলার বিরোধীয় জমিতে ঘর নির্মাণের চেষ্টা «» মৌলভীবাজারে ইয়াবা ব্যবসায়ী নারীসহ গ্রেপ্তার-২ «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন।

জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মৌলভীবাজার জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ আবদাল মিয়াঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ নেতৃবৃন্দের সঙ্গে মৌলভীবাজার জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যায় শ্রীমঙ্গল শহরের জিলানী হোটেল এন্ড রেস্টুরেন্টে জাতীয় সাংবাদিক সংস্থার মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম রুম্মন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল বাসার মজুমদার, তথ্য ও প্রযুক্তি সচিব মোঃ আবেদ আলী।

এসময় শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থার মৌলভীবাজার জেলা কমিটির যুগ্ম আহবায়ক মোহাম্মদ আনিছুল ইসলাম আশরাফী, আহ্বায়ক কমিটির সদস্য কৃষক আব্দুল মজিদ, ইমরান আহমেদ, রমা রঞ্জন দেব, আবদাল মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম বলেন, আগামী ২৮ ডিসেম্বর জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর মহাসমাবেশ সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে মহাসমাবেশ বাস্তবায়ন কমিটি। তাই বিভাগীয়, জেলা ও উপজেলা কমিটির সকল সদস্যদের উপস্থিত থেকে সাংবাদিকদের সকল দাবী আদায়ের লক্ষে মহাসমাবেশকে সফল করতে হবে।
অনুলিখনঃ স’লিপক