আজ-  ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া আদমদীঘিতে বাসা বাড়ীতে দুঃসাহসিক চুরি সংঘটিত «» দুপচাঁচিয়া ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু «» চারপাশে সবকিছু আগের মতোই আছে, শুধু তোমরাই নেই”—উলুয়াইল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থী ২০২৬ এর অশ্রুসিক্ত বিদায়। «» সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল। «» বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবীতে মানবন্ধন ও স্বারকলিপি প্রদান «» নওগাঁ মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ প্রধান শিক্ষক, মোটরসাইকেলে আগুন «» হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম ধাপে সফাত আলী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন «» নওগাঁ পত্নীতলা ব্যাটালিয়নের অভিযানে, কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার «» চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব‍্যারিস্টার মনোয়ার-চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে নাগরিক ফোরাম কাজ করে যাবে «» বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ফটিকছড়ি পৌর আওয়ামী লীগ নেতা নুরুল আজম গ্রেপ্তার

মৌলভীবাজারে বন্যার্তদের মাঝে লন্ডন প্রবাসীদের পক্ষ থেকে আর্থিক সহযোগীতা প্রদান

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজার সদর উপজেলায় বন্যার্তদের মাঝে লন্ডন প্রবাসীদের পক্ষ থেকে আর্থিক সহযোগীতা প্রদান করা হয়েছে।

শনিবার (৬ জুলাই) বিকালে লন্ডন প্রবাসীদের পক্ষে ৬০ জন বানবাসীকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন মৌলভীবাজার জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আনসার আহমদ (লেচু মিয়া)।

মৌলভীবাজার শহরের পশ্চিম বড়হাট এলাকায় প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় মারাত্বক ক্ষয়ক্ষতির সম্মুখিন হন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। তাদের প্রতি মানবতার হাত বাড়িয়ে লন্ডন প্রবাসীদের পক্ষ থেকে এ আর্থিক সহযোগিতা করা হয়।

এ সময় মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি এবং দৈনিক বাংলারদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক বকসী ইকবাল আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এস এম মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।