আজ-  ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ‎তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পশ্চিম উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» কমলগঞ্জে হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমি পরিদর্শন «» আসামীরা জামিনে মুক্ত; মামলা আপোষের প্রস্তাব; বাদীর পরিবারকে হুমকি-ধামকিকমলগঞ্জে বহুল আলোচিত স্কুল শিক্ষিকা হত্যার অভিযোগপত্র দাখিল «» কমলগঞ্জে নিরাপদ সড়ক চাই এর পরিচিতি সভা অনুষ্ঠিত «» শোক সংবাদ॥ রসমোহন সিংহ ॥ «» ফ্যাসিবাদবিরোধী সমন্বিত শক্তির ফল জুলাই আন্দোলন: রেদোয়ান মাজহারি «» বগুড়া আদমদীঘিতে হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ «» দশ বছ‌রে গ্রামীণ‌ফো‌সের মাইজিপি অ্যাপ «» বগুড়া আদমদীঘিতে বাসা বাড়ীতে দুঃসাহসিক চুরি সংঘটিত «» দুপচাঁচিয়া ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

রাজনগরের পন্ডিতনগর সড়কে কাবিটার ইট সলিং কাজের উদ্বোধন

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৬নং টেংরা ইউনিয়ন এর পন্ডিতনগর কবির মিয়া লন্ডনী এর বাড়ির সামনা হতে আরজান মিয়ার বাড়ির সামনা লাড্ডুর উঠনি পর্যন্ত সড়কে কাবিটা ইট সলিংয়েরর কাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১১টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার “গ্রাম হবে শহর” এই স্লোগানকে সামনে রেখে নির্বাচনী এলাকাভিত্তিক সংসদ সদস্যের অনুকুলে ৪র্থ পর্যায়ের উন্নয়ন খাতে গ্রামীণ অবকাঠামো নির্মাণ/সংস্কার কাবিটা কর্মসূচির আওতায় গৃহীত প্রকল্পের আওতায় বিশেষ মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে শুভ সুচনা করেন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি শেখ নজরুল ইসলাম।

এসময় স্থানীয় মসজিদের ইমাম মাওলানা সাহেদ আলী, লতিফ মিয়া, খালিছ মিয়া, সুনা মিয়া, এনাম আলী, মজাই মিয়া, শফিক মিয়া, জিতু মিয়া, ধেনু মিয়া, ফারুক মিয়া, জাপান মিয়া, ইসলাম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

৬নং টেংরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু খান মায়ের চিকিৎসাজনিত কারণে ঢাকায় অবস্থান করায় এই কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পেরে দুঃখ প্রকাশ করেছেন।

কাজটি বাস্তবায়নের জন্য বিশেষ অবদান রাখায় যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা কবির মিয়া ও মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে এলাকাবাসী।