আজ-  ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া আদমদীঘিতে বাসা বাড়ীতে দুঃসাহসিক চুরি সংঘটিত «» দুপচাঁচিয়া ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু «» চারপাশে সবকিছু আগের মতোই আছে, শুধু তোমরাই নেই”—উলুয়াইল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থী ২০২৬ এর অশ্রুসিক্ত বিদায়। «» সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল। «» বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবীতে মানবন্ধন ও স্বারকলিপি প্রদান «» নওগাঁ মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ প্রধান শিক্ষক, মোটরসাইকেলে আগুন «» হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম ধাপে সফাত আলী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন «» নওগাঁ পত্নীতলা ব্যাটালিয়নের অভিযানে, কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার «» চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব‍্যারিস্টার মনোয়ার-চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে নাগরিক ফোরাম কাজ করে যাবে «» বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ফটিকছড়ি পৌর আওয়ামী লীগ নেতা নুরুল আজম গ্রেপ্তার

দেশে কিছু স্বার্থান্বেষী মহল উস্কানি দিয়ে সাধারণ শিক্ষার্থীদের আবেগ নিয়ে খেলা করছে- হাবিবুর রহমান হাবিব এমপি

সালেহ আহমদ (স’লিপক):

দেশে বর্তমান কোটা আন্দোলন এর নামে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে সিলেট-৩ আসনের সংসদ সদস্য জননেতা হাবিবুর রহমান হাবিব এর উদ্যোগে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা থেকে বিরাট এক প্রতিবাদ মিছিল করা হয়।

শনিবার (৩ আগষ্ট) প্রতিবাদ মিছিল পরবর্তী বক্তব্যে সিলেট-৩ আসনের সংসদ সদস্য জননেতা হাবিবুর রহমান হাবিব বলেন, দেশে কিছু স্বার্থান্বেষী মহল উস্কানি দিয়ে সাধারণ শিক্ষার্থীদের আবেগ নিয়ে খেলা করছে। তাদেরকে রাষ্ট্র এবং সরকার এর বিরুদ্ধে দাড় করিয়ে নিজেরা স্বার্থ হাসিল করার চেষ্টা করছে।

তিনি আরো বলেন, তাদের চাহিদা, অভিযোগ থাকতেই পারে। ভুল কার এখন তা দেখার সময় নয়। দেশের নিরাপত্তা ও শান্তির প্রশ্নে আমরা সবাই এক। তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমন্বয়কদের বার বার আহ্বান করছেন সংলাপে বসার জন্য এবং দলের দায়িত্বশীলদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে যাতে শিক্ষার্থীদের ন্যায্য দাবীগুলো মেনে নেয়া হয়। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন যাতে করে অযথা কাউকে গ্রেফতার করা না হয় এবং যারা নিরীহ সবাইকে ছেড়ে দেয়ার নির্দেশ প্রদান করেন তিনি। তাই প্রিয় শিক্ষাথী ভাই ও বোনদের প্রতি আমার আকুল আবেদন সবাই ঘরে ফিরে যাক এবং অভিভাবকদের সচেতনতা আশা করছি।

এসমশ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন, জেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বদরুল ইসলাম তুহিন, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সভাপতি লাকী নোমান ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ইমন সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।