আজ-  ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সফল করার আহবান ; «» পূবালী ব‍্যাংক পিলএলসি মৌলভীবাজার শাখার উদ‍্যােগে ক‍্যাশলেস বাংলাদেশ লেনদেন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বিশ্ব দৃষ্টি দিবস ২৬ পালিত «» শ্রীমঙ্গলে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা «» বগুড়া আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা «» শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বেইজমেন্টে পার্কিংয়ের বদলে দোকান! «» শমসেরনগরে বিচারাধীন মামলার বিরোধীয় জমিতে ঘর নির্মাণের চেষ্টা «» মৌলভীবাজারে ইয়াবা ব্যবসায়ী নারীসহ গ্রেপ্তার-২ «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন।

শমশেরনগর হাসপাতাল পরিবার সদস্য হয়ে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেছেন বৃটেন প্রবাসী শামীম আহমদ

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাসপাতাল পরিবার সদস্য হয়ে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেছেন বৃটেন ম্যানচেস্টারের বিশিষ্ট ব্যবসায়ী শামীম আহমদ।

রবিবার (১৮ আগষ্ট) বেলা ১টায় শমশেরনগর হাসপাতাল পরিদর্শন শেষে বৃটেন প্রবাসী শামীম আহমদ এক প্রতিক্রিয়ায় তার এ ইচ্ছের কথা ব্যক্ত করেন। এসময় তাঁর সাথে অতিথি ছিলেন সাবেক সাংসদ নওয়াব আলী আব্বাস খান, শমশেরনগর হাসপাতালের দাতা সদস্য বৃটেন প্রবাসী নিপু খন্দকারের ছোট ভাই টিপু খন্দকার ও ফটিকুল ইসলাম।

শামীম আহমদ সহ অতিথিরা হাসপাতালে এসে পৌঁছালে শমশেরনগর হাসপাতাল কমিটির সভাপতি কন্ঠশিল্পী সেলিম চৌধুরীর নেতৃত্বে তাদেরকে অভ্যর্থনা জানানো হয়। পরে অতিথিরা অভ্যর্থনা কক্ষ থেকে শুরু করে প্রতিটি কক্ষ ঘুরে দেখেন। এসময় আরও উপস্থিত ছিলেন মুজিবুর রহমান রঞ্জু, আব্দুস সালাম, আবু সাদাত মো. সায়েম, আমিনুল হক খোকন, ইউসুফ আলী, মতিউর রহমান সাহেদ, আবুল লেইছ প্রমুখ।

পরে শমশেরনগর হাসপাতাল কমিটির সভাপতি কন্ঠশিল্পী সেলিম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় হাসপাতাল সম্পর্কে সংক্ষিপ্ত ভিডিও ক্লিপে অতিথিরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তার আগে আনুষ্ঠানিকভাবে শামীম আহমদ, নওয়াব আলী আব্বাস খান সহ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং হাসপাতালের পক্ষ থেকে তাদেরকে স্মারক মগ উপহার দেওয়া হয়। বৃটেন প্রবাসী শামীম আহমদ শমশেরনগর হাসপাতাল তহবিলে ১ লাখ টাকার চেক প্রদান করেন।

উল্লেখ্য, বৃটেন প্রবাসী শামীম আহমদের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রবির বাজার। তিনি রবির বাজারের জনপ্রিয় ডাক্তার সোহাগ আহমদের ভাই। শামীম আহমদ রবির বাজারের সূর্যসন্তান হলেও লেখাপড়া ও খেলাধুলায় বেশীরভাগ সময় পার করেছেন শমশেরনগরে।

শামীম আহমদ শমশেরনগর হাসপাতালের প্রধান রূপকার ও বৃটেন কমিটির আহবায়ক ময়নুল ইসলাম খানের বড় ভাই কানাডা প্রবাসী আলী কয়ছার খান চুনু এবং সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জুর ছোট ভাই মুহিবুর রহমান টুটুলের সহপাঠী।

সম্প্রতি শামীম আহমদ বাংলাদেশে সংক্ষিপ্ত সফরে আসার পর ফোনে কথা বলে শমশেরনগর হাসপাতালের খোঁজ খবর নিয়েছেন এবং সাবেক সাংসদ আলী আব্বাস খানকে সাথে নিয়ে হাসপাতাল পরিদর্শনের ইচ্ছে প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় অতিথিদের আজকের এই হাসপাতাল পরিদর্শন।