আজ-  ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া আদমদীঘিতে বাসা বাড়ীতে দুঃসাহসিক চুরি সংঘটিত «» দুপচাঁচিয়া ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু «» চারপাশে সবকিছু আগের মতোই আছে, শুধু তোমরাই নেই”—উলুয়াইল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থী ২০২৬ এর অশ্রুসিক্ত বিদায়। «» সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল। «» বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবীতে মানবন্ধন ও স্বারকলিপি প্রদান «» নওগাঁ মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ প্রধান শিক্ষক, মোটরসাইকেলে আগুন «» হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম ধাপে সফাত আলী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন «» নওগাঁ পত্নীতলা ব্যাটালিয়নের অভিযানে, কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার «» চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব‍্যারিস্টার মনোয়ার-চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে নাগরিক ফোরাম কাজ করে যাবে «» বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ফটিকছড়ি পৌর আওয়ামী লীগ নেতা নুরুল আজম গ্রেপ্তার

বৃটেনের কার্ডিফ শাহজালাল মসজিদের সাবেক ট্রাষ্টি ও মোতওয়াল্লী আলহাজ্ব আবু বক্কর কটু মিয়ার দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক প্রকাশ

সালেহ আহমদ (স’লিপক):

বৃটেনের কার্ডিফ শাহজালাল মসজিদের সাবেক ট্রাষ্টি ও মোতওয়াল্লী, আনজুমানে আল ইসলাহ ইউকের ওয়েলস ডিভিশনের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট, প্রবাসের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মৌলভীবাজার সদর উপজেলার কচুয়া গ্রামের জামে মসজিদ, ঈদগাহ প্রজেক্ট সহ মাদ্রাসার দাতা সদস্য, একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা, কচুয়া আল-মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট এর ফাউন্ডার্স প্রধান উপদেষ্টা, প্রবীণ মুরুব্বী আলহাজ্ব আবু বক্কর (কটু মিয়া) বৃটেনের কার্ডিফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৯ আগষ্ট) স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহির রাজিউন)

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৭ বছর। তিনি ৩ ছেলে, ৩ মেয়ে সহ আত্মীয়-স্বজন, নিকটজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের ১ম নামাজের জানাজা বুধবার (২১ আগষ্ট) স্থানীয় সময় বেলা আড়াইটায় কার্ডিফ শাহজালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারাল সেন্টারে হাজারো লোকের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে। ১ম জানাজায় ইমামতি করেন কার্ডিফ শাহজালাল মসজিদের ঈমাম ও খতীব মাওলানা কাজী ফয়জুর রহমান। জানাজা পূর্বে কমিউনিটিতে মরহুমের নানা অবদানের কথা তুলে ধরে শাহজালাল মসজিদের সাবেক ট্রাষ্টি আলহাজ্ব গোলাম মোহাম্মদ মোস্তফা, সাবেক ট্রাষ্টি আব্দুল আহাদ চৌধুরী, আলহাজ্ব মানিক মিয়া, পরিবারের পক্ষ থেকে মরহুমের ভাতিজা ও দামান্দ মোহাম্মদ মকিস মনসুর বক্তব্য রাখেন।

নামাজের জানাজায় ওয়েলস কার্ডিফ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ইসলামিক ও কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ সহ বৃটেনের বিভিন্ন শহর থেকে আত্মীয়-স্বজন, গ্রামবাসী ও বিশিষ্টনেরা উপস্থিত ছিলেন।

মরহুমের দেহ বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে সিলেটে আসার পর শুক্রবার (২৩ আগষ্ট) মৌলভীবাজার সদর উপজেলার কচুয়াস্থ নিজ বাড়িতে বিকেল সাড়ে পাঁচটায় ২য় জানাজা শেষে কচুয়া আল-মনসুর হাউসের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ২য় জানাজার ঈমামতি করেন কার্ডিফ শাহজালাল মসজিদের সাবেক ঈমাম ও খতীব মাওলানা আলহাজ্ব মোহাম্মদ বদরুল হক এবং দোয়া পরিচালনা করেন দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার প্রধান কারী মাওঃ সিরাজুল ইসলাম মাসুক। ২য় জানাজার নামাজেও প্রচুর ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

এদিকে ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদকমন্ডলীর সভাপতি মোহাম্মদ মকিস মনসুর উনার চাচার রুহের মাগফিরাত কামনা সহ মহান আল্লাহ রাব্বুল আলামিন যেনো চাচাকে জান্নাতবাসী করেন এই দোয়া করার জন্য সবার প্রতি পরিবারের পক্ষ থেকে বিনীতভাবে অনুরুধ জানিয়েছেন।

এছাড়াও প্রবাসের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কার্ডিফ মসজিদের সাবেক ট্রাষ্টি, কচুয়া গ্রামের প্রবীণ মুরুব্বী আলহাজ্ব আবু বক্কর (কটু মিয়া) এর মৃত্যুতে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, আনজুমানে আল ইসলাহ ইউকের সাবেক প্রেসিডেন্ট মুফতী মাওলানা আব্দুল জলিল, আনজুমানে আল ইসলাহর ইউকের প্রেসিডেন্ট শায়খুল হাদীস হযরত মাওলানা নজরুল ইসলাম, জেনারেল সেক্রেটারি মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, ওয়েলস আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ফিরোজ আহমদ, সাধারণ সম্পাদক এম.এ.মালিক, নিউপোট আওয়ামী লীগের সভাপতি শেখ মোহাম্মদ তাহির উল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, ওয়েলস বিএনপির সাবেক সভাপতি মাসুদ আহমেদ, ওয়েলস বিএনপির সাবেক সভাপতি মোস্তফা সালেহ লিটন, সাবেক সেক্রেটারি রফিকুল ইসলাম, কার্ডিফ কাউন্টি কাউন্সিলর আলহাজ্ব আলী আহমদ, কাউন্সিলর দিলওয়ার আলী, কাউন্সিলর ড. বাবলিন মল্লিক, কাউন্সিলর জেসমিন চৌধুরী, কাউন্সিলর সালেহ আহমদ, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের প্রেট্রন শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসেইন, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের প্রেট্রন সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, ইউকে ওয়েলস বিসিএর প্রেসিডেন্ট আব্দুল লতিফ কয়সর, সাধারণ সম্পাদক আহমেদ আলী, ইউকে বিডি টিভির ভাইস চেয়ারম্যান শেখ নুরুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার খায়রুল আলম লিংকন, কার্ডিফ বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ কাপ্তান মিয়া, সাধারণ সম্পাদক হারুন তালুকদার, কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আব্দুল হান্নান শহীদুল্লাহ্, সাধারণ সম্পাদক আসকর আলী, ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাগুয়েজ মনুমেন্ট কমিটির সভাপতি আনোয়ার আলী, ভাইস চেয়ার সেরুল ইসলাম, ট্রেজারার আনহার মিয়া, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জয়েন্ট কনভেনার মাসুদ আহমেদ, জয়েন্ট কনভেনার হারুনুর রশিদ, সদস্য সচিব ড. মুজিবুর রহমান, ট্রেজারার আশরাফ মিয়া, আনজুমানে আল ইসলাহ ইউকের ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ ফারুক আহমেদ, ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ আনোয়ার, সাধারণ সম্পাদক আনসার মিয়া, ট্রেজারার কারী শাহ মোহাম্মদ তসলিম, আনজুমানে আল ইসলাহ কার্ডিফ কমিটির সভাপতি কারী নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাংবাদিক কারী মোজাম্মেল আলী, কার্ডিফ শাহজালাল মসজিদ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুহিম, ভাইস চেয়ারম্যান জিল্লুল চৌধুরী, সাধারণ সম্পাদক দেওয়ান টুটুল চৌধুরী, ট্রেজারার খায়রুল ইসলাম, কার্ডিফ জালালিয়া মসজিদের ঈমাম ও খতীব মাওলানা আব্দুল মোক্তাদির, জালালিয়া মসজিদ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব লিলু মিয়া, ভাইস চেয়ারম্যান ইউসুফ খান জিমি, সাধারণ সম্পাদক মুহিবুর ইসলাম মায়া, ট্রেজারার সুমন আলী, সৈয়দ আসরাফ আলী, কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ গোলাম মোস্তফা, ভাইস চেয়ারম্যান শাহ আলী আকবর, সাবেক সেক্রেটারি আকতারুজ্জামান কুরেশী নিপু, ট্রেজারার এস এ খান লেনিন, শাহ গোলাম কিবরিয়া, ওয়েলস আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম নজরুল, সহ-সভাপতি এস এ রহমান মধু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মল্লিক মোসাদ্দেক আহমেদ, ওয়েলস আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আহমদ শিবুল, সাংবাদিক হারুন উর রশীদ, বেলায়েত হোসেন খান, সিহাব উদ্দিন, বদর উদ্দিন চৌধুরী বাবর, মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুব বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াহিদ বাবুল, ওয়েলস আওয়ামী যুবলীগের সভাপতি ভিপি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম মুমিন, ওয়েলস সেচ্ছাসেবক লীগের সভাপতি হাজি জুয়েল মিয়া, ওয়েলস তাতীলীগের সভাপতি জামাল আহমেদ বকুল, সদস্য সচিব জহির আলী, ওয়েলস বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব ছালিক মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ ইকবাল আহমেদ, নিউপোট যুবলীগের সাবেক সভাপতি মুহিবুর রহমান, বর্তমান সভাপতি শাহ শাফি কাদির, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সহ-সভাপতি শেখ আব্দুর রুউফ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আনহার মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক সিতাব আলী, সোয়ানসী আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান মকবুল, সাধারণ সম্পাদক আব্দুর রহমান মনা, সোয়ানসী যুবলীগের সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ওয়েলস কনভেনার মুজিবুর রহমান, যুগ্ম কনভেনার কাওসার হোসেন, সদস্য সচিব রকিবুর রহমান, ট্রেজারার এ বি রুনেল, একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম রেজা তরফদার, কচুয়া যুব সংঘের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সহ কচুয়া জামে মসজিদ ও মাদ্রাসা কমিটির নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে গভীর শোক ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছেন।

উল্লেখ্য, মরহুম আবু বক্কর (কটু মিয়া) একজন সদালাপী, বিনয়ী, হাস্যোজ্জ্বল, সাদা মনের মানুষ ছিলেন। যার মাঝে আত্মঅহমিকার লেশমাত্র ছিল না। কারো সাথে ছিলো না কোনো বিভেদ, সবার সাথে ছিলো তাঁর চমৎকার সম্পর্ক। তিনি ছিলেন কমিউনিটির সবার আত্মার আত্মীয়, ছোট বড় সবাই উনাকে শ্রদ্ধা ও সম্মান করতেন। তিনি একজন সাধারণ মানুষের মতো চলাফেরা করলেও মানুষ তাঁকে অসাধারণভাবে ভালোবাসতেন। কারো অসুস্থতার খবর শুনলে তিনি সবার আগে ছুটে যাতেন। ঘরে বা হাসপাতালে কারো মৃত্যুর সংবাদ শুনার পর নামাজে জানাজায় সবার আগে গিয়ে হাজির হতেন। এমনই একগুণী ব্যক্তি ছিলেন আবু বক্কর (কটু মিয়া)।