আজ-  ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সফল করার আহবান ; «» পূবালী ব‍্যাংক পিলএলসি মৌলভীবাজার শাখার উদ‍্যােগে ক‍্যাশলেস বাংলাদেশ লেনদেন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বিশ্ব দৃষ্টি দিবস ২৬ পালিত «» শ্রীমঙ্গলে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা «» বগুড়া আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা «» শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বেইজমেন্টে পার্কিংয়ের বদলে দোকান! «» শমসেরনগরে বিচারাধীন মামলার বিরোধীয় জমিতে ঘর নির্মাণের চেষ্টা «» মৌলভীবাজারে ইয়াবা ব্যবসায়ী নারীসহ গ্রেপ্তার-২ «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন।

সিলেটের সিলাম ইউপির সাবেক চেয়ারম্যান সৈয়দ মকবুল হোসেনের ইন্তেকাল: দাফন সম্পন্ন

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়ন পরিষদ এবং সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর প্রাক্তন চেয়ারম্যান বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব সৈয়দ মকবুল হোসেন মাখন এর দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (২৫ আগষ্ট) বেলা আড়াইটায় সিলাম ইউনিয়নের রুস্তমপুর জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজায় ইমামতি করেন মাওলানা কমর উদ্দিন চৌধুরী ফুলতলী।

শনিবার (২৪ আগষ্ট) রাত সোয়া বারোটায় তিনি দীর্ঘদিন অসুস্থ থাকার পর ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের নামাজে জানাজায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী তাজরুল ইসলাম তাজুল, তেতলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ময়নুল ইসলাম, লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, জালালপুর সিনিয়র কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জ উ ম আব্দুল মুনঈম, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, প্রবীণ মুরব্বি মাস্টার আব্দুল মতিন, আলহাজ্ব সজ্জাদ মিয়া, সৈয়দ নবাব আলী, সৈয়দ ফরহাদ হোসেন, সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, বিএনপির নেতা হাজী আসাদ উদ্দিন, জামায়াত নেতা সাব্বির আহমদ, আওয়ামী লীগ নেতা নেছার আলী, আবু সাঈদ, জুবেরী ছাদ, মাস্টার আতিকুর রহমান, জাহেদ আলী, আব্দুল মতিন, বিএনপি নেতা লোকমান আহমদ, আত্তর আলী, মিজান চৌধুরী, সমাজসেবী সৈয়দ এম এ মহিত, শামিম আহমদ, মাস্টার আব্দুল মছব্বির, আব্দুর রহমান, আব্দুল মুকিত চৌধুরী, ফুটবলার আক্কাস উদ্দিন আক্কাই, গিয়াস উদ্দিন প্রমুখ।