আজ-  ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জ উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» State-sponsored Legal Protection and Impunity to Corruption: TIB «» জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড আদায়  «» বগুড়া আদমদীঘিতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু «» কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত «» দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে গরিব ও পথচারী মানুষের মধ্যে মাংস ও নগদ টাকা বিতরণ «» পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ গ্রেফতার ১ «» ফলোআপ – ছালামিটিলা সড়ক সংস্কার কাজ শিগগিরই শুরু হবে — প্যানেল চেয়ারম্যান আহমদ আলী «» মৌলভীবাজারে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ট প্রধান শিক্ষক সত্যজিৎ পাশী «» নান্দনিক শহর মৌলভীবাজারের ০১ নং পর্যটন স্পটের বেহাল দশা কর্তৃপক্ষের চরম উদাসীনতা!!!!

ফেনির বন্যাদুর্গত এলাকায় গোয়াইনঘাটবাসীর নগদ অর্থ বিতরণ 

সিলেটের গোয়াইনঘাট উপজেলাবাসীর ত্রাণ ও পুনর্বাসন সহায়তা প্রদান করা হয়েছে ফেনির বন্যাদুর্গত এলাকায়। 

০৯ সেপ্টেম্বর (সোমবার) সকাল ৮টা থেকে সারাদিন ব্যাপী ফেনির পরশুরাম উপজেলা, ছাগলনাইয়া সদর, বেতাঘী, সতেরো ও ফুলগাজি উপজেলার গুথুমা, ধর্মপুর, ঘাটঘর, চকবস্তা, থলিয়া, বশিকপুর, সোনাপুর, লক্ষিপুর হিন্দুপাড়া, আনন্দপুর ও ফৈথারায় প্রায় শতাধিক পরিবারে পুনর্বাসনের জন্য নগদ অর্থ এবং অসহায় হতদরিদ্র ১০টি পরিবারে ১০ হাজার করে বিধ্বস্ত ঘর মেরামত করার জন্য নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। 

স্থানীয় প্রতিনিধি মাসিক মুঈনুল ইসলামের সম্পাদক ফুলগাজি নিবাসী মাওলানা মুনির আহমদ এর সার্বিক দিকনির্দেশনায় পুনর্বাসন সহায়তা প্রদানে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের (সদ্য বিদায়ী) ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, লেঙ্গুড়া ইউপি সদস্য সাহেদ আহমদ, সাংবাদিক আবু তালহা তোফায়েল, রেজাউল করিম, শ্রমিকনেতা সুমন আহমদ। বিজ্ঞপ্তি।