আজ-  ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জ উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» State-sponsored Legal Protection and Impunity to Corruption: TIB «» জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড আদায়  «» বগুড়া আদমদীঘিতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু «» কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত «» দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে গরিব ও পথচারী মানুষের মধ্যে মাংস ও নগদ টাকা বিতরণ «» পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ গ্রেফতার ১ «» ফলোআপ – ছালামিটিলা সড়ক সংস্কার কাজ শিগগিরই শুরু হবে — প্যানেল চেয়ারম্যান আহমদ আলী «» মৌলভীবাজারে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ট প্রধান শিক্ষক সত্যজিৎ পাশী «» নান্দনিক শহর মৌলভীবাজারের ০১ নং পর্যটন স্পটের বেহাল দশা কর্তৃপক্ষের চরম উদাসীনতা!!!!

বন্যায় ক্ষতিগ্রস্ত  রাস্তা মেরামতে   বিএনপি নেতা এডঃ আবেদ রাজা 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া:

সাবেক প্রধানমন্ত্রী  বিএনপি চেয়ারপারসন  বেগম খালেদা জিয়ার হাত ধরেই  বিএনপির রাজনীতির আসা  চার দলীয় ঐক্য জোটের এক সময়কার  মৌলভীবাজার (২) আসন  থেকে  ধানের শীষ প্রতিকের মনোনীত হয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী এডভোকেট আবেদ রাজা। 

সিলেট বিভাগ জুড়ে যার রয়েছে ব্যাপক পরিচিতি  কারণ তিনি  সিলেট বিভাগ আন্দোলনের  নেতৃত্বদানকারী। 

বিএনপির যোগদানের  খুব বেশিদিন না হলেও 

 বেশ কয়েকবার কারাবাস  ও বিগত আন্দোলন সংগ্রামে  অগ্রণী ভূমিকা পালন করায়  জাতীয় ও স্থানীয়ভাবে  বেশ আলোচিত জাতীয়বাদী রাজনীতিতে  এখন অ্যাডভোকেট আবেদ রাজা। 

 যিনি  জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের 

কেন্দ্রীয় কমিটির   সহ -সভাপতি দায়িত্বে রয়েছেন  রয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির   সহ-সভাপতি হিসেবেও বর্তমান কমিটিতে। 

বরাবরের মতোই ব্যাতিক্রমী  আন্দোলন  গড়ে তুলেন তিনি ।  তিনি ছিলেন খালেদা মুক্তি আন্দোলনের  আপোষহীন  নেতাও। 

বিএনপি চেয়ারপারসনের  মুক্তির দাবিতে  যিনি জীবন বাজি রেখে  অনশন করেন  কুলাউড়া স্মৃতিসৌধতে  পরে  বিএনপির মহাসচিব  মির্জা ফখরুল ইসলাম আলমগীরের  অনুরোধে   অনশন  ভাঙতে বাধ্য  করা হয় আবেদ রাজাকে । 

বরাবরের মতোই ব্যতিক্রম  আন্দোলনের এক  শহীদ জিয়ার  সৈনিক তিনি। 

চলমান বন্যা পরিস্থিতির  শুরু থেকেই  কুলাউড়ার ক্ষতিগ্রস্ত  এলাকায়  ঘুরে বেড়াচ্ছেন তিনি  খোঁজখবর নিচ্ছেন মানুষের  দিচ্ছেন সাধ্য  অনুযায়ী সহায়তা। 

এবার বন্যার পানিতে  ক্ষতিগ্রস্ত  রবির বাজার  টু নয়াবাজার  সড়ক মেরামতের দায়িত্ব ও  নিলেন তিনি। 

স্থানীয়দের সাথে নিয়ে  সোমবার স্বেচ্ছায় মেরামত কাজের  শুভ সূচনা করবেন। 

 এ মেরামত কাজের  সফল সমাপ্তি করতে  কুলাউড়া উপজেলা বিএনপি  নিরলস পরিশ্রম করে যাচ্ছে  বলে জানান  কুলাউড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক  আবু সুফিয়ান প্রিন্স। 

এ বিষয়ে এক প্রতিক্রিয়ায়  বিএনপি’র কেন্দ্রীয় নেতা  এড: আবেদ রাজা  জানান, রাজনীতি মানুষের জন্য  মানুষ যেখানে ক্ষতিগ্রস্ত  মানবতা সেখানে প্রয়োজন। 

আমরা মুখে অনেকেই মানবিক বলি  কর্মক্ষেত্রে তা কজন করি? 

রাস্তাটি বন্যায় ক্ষতিগ্রস্ত। কুলাউড়া বাসির কাছে আমার   পরিবার  ঋণগ্রস্ত। আমার পিতা  মরহুম   এ এন এম  ইউসুফ মুক্তার  সাহেব  মুসলিম লীগের কেন্দ্রীয় সভাপতি হিসেবে  হারিকেন মার্কা নিয়ে   কুলাউড়া নির্বাচনী এলাকায়  নির্বাচিত সংসদে গিয়েছেন। এলাকার মানুষ  আমার বাবাকে ভালোবেসে  হারিকেন এ ভোট দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। 

আমিও কুলাউড়া থেকে  ধানের শীষ প্রতীক নিয়ে  নির্বাচন করেছি । মানুষ আমাকেও ভোট দিয়েছে।  আমরা এতদিন গণতন্ত্র মুক্তি আন্দোলন করেছি। খালেদা জিয়া মুক্তির আন্দোলন করেছি। তারেক রহমানকে দেশে আনার আন্দোলনে এখনো আছি। 

আজ দেশ  নায়ক  তারেক রহমানের  নির্দেশে  স্বেচ্ছাশ্রমে  রাস্তা মেরামতের  উদ্যোগ নিয়েছি  আমার নির্বাচনী এলাকা  আমার জন্ম মাটি কুলাউড়াভে। 

সোমবার  বন্যা বিধ্বস্ত নয়াবাজার – পাল্লাকান্দি -রবিরবাজার সড়ক মেরামত করবে কুলাউড়া বিএনপি 

এ কাজের আনুষ্ঠানিক শুভচনা করবেন   কারাগারে গুরুত্বর আহত ও হাসিনা সরকারের পতন এবং পালিয়ে যাওয়ার পর কারামুক্ত এড আবেদ রাজা।   সকলকে  স্বেচ্ছাশ্রমে অংশ গ্রহণের আহ্বান ও  জানিয়েছেন তিনি। 

 কুলাউড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে  উপজেলা বিএনপির সভাপতি  কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল  স্বেচ্ছাস্রমে  রাস্তা  মেরামত কাজটি   সকলের  দাবি করে  বাস্তবায়ন করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।