আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করেছেন দুর্বৃত্তরা

 

(বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়া জেলার  ধুনট উপজেলার এলাঙ্গী বাজার এলাকায় মামুন মিয়া (২৫) নামের এক  ছাত্রদলের নেতাকে কুপিয়ে আহত করেছেন দুর্বত্তরা। আহত ছাত্রদল নেতা উপজেলার নলডাঙ্গা গ্রামের লোকমান হোসেনের ছেলে। সে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী ও এলাঙ্গী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী। পুলিশ ও স্থানের শক্তিটা জানা গেছে, 

ছাত্র দল নেতা  মামুন মিয়া গতকাল মঙ্গলবার রাত আনুমানিক  ৮টার দিকে এলাঙ্গী বাজার এলাকায় অবস্থান করছিল। এসময় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এবং একপর্যায়ে তাকে কুপিয়ে আহত করে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয়রা আহত মামুনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পুলিশ ও স্থানীয়রা ধারণা করছেন  দলীয় কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে বগুড়া ধুনট থানার অফিসার ইনচার্জ  (ওসি) সৈকত হাসান জানান 

 সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তিনি আরো জানান ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।