আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বগুড়ায় ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ইসলামপুরের সেলিমের পরিবারকে দুই লাখ টাকা দিলো জামায়াত

(বগুড়া) প্রতিনিধি: বগুড়া-ছাত্র-জনতার আন্দোলনে শহীদ বগুড়া শহরের ইসলামপুর (হরিগাড়ী) গ্রামের স্কুলশিক্ষক সেলিম হোসেনের পরিবারকে জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের পক্ষ থেকে নগদ দুই লাখ টাকা উপহার দেওয়া হলো। আজ  শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে শহীদ মোঃ সেলিম হোসেনের পরিবারের সদস্যদের হাতে আমিরে জামায়াতের উপহার তুলে দেন জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। এ উপলক্ষ্যে শহীদের বাসভবনে আয়োজিত দোয়া অনুষ্ঠানে স্টেডিয়াম সাংগঠনিক থানা জামায়াতের আমির মো.নিজাম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির, সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, বিশেষ অতিথি  ছিলেন বগুড়া শহর জামায়াতের সেক্রেটারী, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রসংসদের সাবেক জি,এস অধ্যাপক  আ. স. ম অধ্যাপক আব্দুল মালেক।  আরো বক্তব্য রাখেন শহর জামায়াতের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম, শহর কর্মপরিষদ সদস্য ইন্জিনিয়ার বজলুর রহমান, স্টেডিয়াম থানা সেক্রেটারী প্রভাষক হোসাইন মো. মানিক , থানা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল হান্নান, আবু সুফিয়ান পলাশ, ১৪ নং ওয়ার্ড আমির অধ্যাপক আবু হানিফ সহ ১৪ নং  ওয়ার্ড জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ। শেষে শহীদ সেলিম ও তাঁর পরিবারের জন্য দোয়া করা হয়। জামায়াত নেতৃবৃন্দ শহীদ সেলিমের ছোট্র শিশুকে কোলে নিয়ে আদর করেন এবং পরিবারের সদস্যদের শান্তনা দিয়ে ভবিষ্যতে তাদের পাশে থাকার প্রশ্রিুতি দেন। শহীদ সেলিম হোসেনর পরিবারের সদস্যরা পাশে দাঁড়ানোর জন্য জামায়াতে ইসলামীকে ধন্যবাদ জানান।