আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজান হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

 (বগুড়া) প্রতিনিধি: আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় বগুড়া সদরের ৮নং গোকুল ইউনিয়নের সর্বস্তরের সাধারণ  জনগন সচেতন মহল আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধন ও বিক্ষোভ অংশ গ্রহণ করেন । মানববন্ধনের সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম টুলু, সিদ্দিক মাস্টার, শফিকুল ইসলাম শফিক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক, কৃষক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, রতন,  বিজয় সহ স্থানীয় জনসাধারণরা বলেন যারা তাকে এই ভাবে পিটিয়ে হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি উর্ধাত আহ্বান জানিয়েছেন। এছাড়াও নিহত মিজানের কন্যা সন্তান সানজিদা আক্তার  মায়া (১৪) তার বাবার হত্যাকারীদের ফাঁসির দাবিতে ব্যানারের সামনে দাঁড়িয়ে পিতার খুনিদের বিচার দাবিতে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছে। আমার বাবাকে যারা রাতের অন্ধকারে হত্যা করেছে তাদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানান। নিহত মিজানুর রহমান মিজান বগুড়া সদর উপজেলা জাতীয়াবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। ও  গোকুল পলাশবাড়ী গ্রামের আফসার আলী সাকিদারের পুত্র। উল্লেখ্য,পূর্ব শত্রুার জেরে গত সোমবার রাত ৮টার দিকে মিজান গোকুল বন্দরে আন্তঃজেলা ট্রাক পরিবহন লেবার শ্রমিক অফিসে বসে তার কর্মীদের সাথে সংগঠন বিষয়ক আলাপ করছিলেন। এ সময় বিদ্যুৎ না থাকায় ১০/১২ জনের একটি দুর্বৃত্তের দল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অফিসে ঢুকে মিজানকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। মিজান কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহত মিজানের স্ত্রী সালমা বেগম,বগুড়া সদর থানায় ফাহিনুর ইসলাম, বিপুল মিয়া, নাহিদ, মিলন, মুহিদুলের নাম উল্লেখ করে অজ্ঞাত করে মামলা করেন।