আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বগুড়া সেউজগাড়ী পানির ট্যাংকি সড়কের ভাঙা চোরায় চরম দুর্ভোগ

(বগুড়া) প্রতিনিধি:  বগুড়া জেলা শহরের টিটু মিলনায়তন মোড় থেকে সেউজগাড়ী আমতলা পর্যন্ত সড়কটি দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার। গুরুত্বপূর্ণ এই সড়কটির এখন বেহাল দশা।  যার কারণে প্রতিনিয়ত চরম দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারীরা। সড়কটি দীর্ঘদিন যাবত ধরে ভাঙ্গাচুরা। সড়কটির উপর থেকে উঠে গেছে পিচ ঢালাই।  অথচ সড়কটি সংস্কারের জন্য কারো কোন পদক্ষেপ নেই। শহরের পানির ট্যাংকি লেন নামে পরিচিত সড়কটি। অতি গুরুত্বপূর্ণ বগুড়ার কেন্দ্রীয় ঈদগাহ, পৌর ও সেন্ট্রাল স্কুল, সাথে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উডবার্ন পাবলিক লাইব্রেরিসহ বিশাল এক জনগোষ্ঠীর আবাসিক এলাকাও এটি। ভাঙাচোরা সড়কটি দিয়ে যাতায়াতকারীদের দুর্ভোগ দীর্ঘ দিনের। এই দুর্ভোগ আরও দীর্ঘায়িত হয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কের গভীর গর্তে পানি জমে এখন তা মরণ ফাঁদে পরিণত হয়। সড়কটি এড়িয়ে বিকল্প পথ ব্যবহারেরও সুযোগ থাকলেও তা আরও দীর্ঘ হয়। ভাঙাচোরা রাস্তার কারণে স্থবিরতা এসেছে ওই এলাকার মানুষের জীবন যাপনে। সরেজমিনে দেখা গেছে সড়কটির বেশিরভাগ অংশের কার্পেটিং উঠে গেছে। বর্তমানে সড়কটি এমন অবস্থায় দাঁড়িয়েছে যে খানাখন্দক, এবড়োথেবড়ো, ভাঙ্গাচোরায় যানবাহন বিকল হয়ে রাস্তায় আটকে থাকছে। কার্পেটিং উঠে রাস্তার ইটের খোয়া বেড়িয়ে কোথাও কোথাও এত গভীর গর্ত হয়েছে যে যানবাহন চলাচলের এবারেই অযোগ্য হয়ে পড়েছে। রাস্তা খারাপ হওয়ায় বেশিরভাগ যানবাহন এ রাস্তায় আসতে চায় না। এই এলকার হাজার হাজার মানুষ সড়কটি দিয়ে বগুড়ার মূল শহরে প্রবেশ করেন। অথচ এমন দুর্ভোগেও যথাযথ কর্তৃপক্ষের নজর পড়েনি সড়কটিতে। দীর্ঘ দিন সংস্কার না করায় সড়কটি বর্তমানে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তবুও প্রয়োজনে ঝুঁকি নিয়েই সড়কটি দিয়ে চলাচল করছেন স্থানীয়রা। এই বিষয়ে জানতে চাইলে  বগুড়া পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ জানান প্রায় বেশ কিছু মাস আগে  সড়কটি সংস্কার করা হয়ছে কিন্তুু আবার সেতা  নষ্ট হয়ে গেছে। আসলে সড়কটির দুর্ভোগের স্থায়ী সমাধান করা প্রয়োজন কিন্তু পর্যাপ্ত বাজেট না থাকায় এখনই তা সম্ভব হচ্ছে না। তবে শহরের বেশকিছু সড়ক পূজোর আগে সংস্কার করা হবে তখন সড়কটি সংস্কারের পরিকল্পনা রয়েছে।