আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বগুড়ায় প্রশাসনের প্রশাসনের অবহেলার কারণে   ব্যাপক হারে বেড়েছে চুরি     

                              (বগুড়া) প্রতিনিধি: গত কয়েকদিন যাবত বগুড়া শহরে  বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চুরি বৃদ্ধি পেয়েছে এছাড়াও শহরের আশেপাশে গ্রাম অঞ্চলেও  চুরি বৃদ্ধি পেয়েছে।  অনেক এলাকায় চোর  ধরা পড়লেও স্থানীয় জনতা গণধোলাই দিয়ে ছেড়ে দিচ্ছেন এছাড়াও  কিছু জায়গায় চোর ধরা পড়লে পুলিশকে ফোন করলেও নানা কারণ দেখিয়ে  পুলিশের উপস্থিতি পাওয়া যায় না ।   এতে করে সাধারণ মানুষের চুরি আতঙ্কে দিন কাটছে ।  মানুষ নিরাপত্তাহীন হয়ে পড়ছে ।  অনেকেই মনে করছেন পুলিশের স্বাভাবিক কার্যক্রম দ্রুত ঠিক করা প্রয়োজন বিশেষ করে শহরে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে।  বগুড়া শহরে খোঁজ নিয়ে জানা যায় ,  সহরের জলেশ্বরীতলা, মালতিনগর, খান্দার, সুত্রাপুর, বড় গোলা, দত্ত বাড়ি,কাটনার পাড়া, কালিতলা,  বাদুরতলা,  ছাড়াও  আরো অনেক এলাকায় প্রতিদিন চুরির ঘটনা ঘটছে অনেক জায়গায় স্থানীয় জনগন  সতর্ক অবস্থানে রয়েছে  কিন্তু পুলিশ এর  স্বাভাবিক কার্যক্রম না থাকলে এসব চুরি  ঠেকানো সম্ভব নয় বলে অনেকে জানান ।  এলাকাবাসীদের দাবি দ্রুত শহরের নিরাপত্তা জন্য পুলিশের কার্যক্রম সাভাবিক রাখা  প্রয়োজন ।