আজ-  ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জ উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» State-sponsored Legal Protection and Impunity to Corruption: TIB «» জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড আদায়  «» বগুড়া আদমদীঘিতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু «» কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত «» দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে গরিব ও পথচারী মানুষের মধ্যে মাংস ও নগদ টাকা বিতরণ «» পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ গ্রেফতার ১ «» ফলোআপ – ছালামিটিলা সড়ক সংস্কার কাজ শিগগিরই শুরু হবে — প্যানেল চেয়ারম্যান আহমদ আলী «» মৌলভীবাজারে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ট প্রধান শিক্ষক সত্যজিৎ পাশী «» নান্দনিক শহর মৌলভীবাজারের ০১ নং পর্যটন স্পটের বেহাল দশা কর্তৃপক্ষের চরম উদাসীনতা!!!!

জেলা প্রশাসক সেই এনামুল করিম  ওএসডি

হত্যা মামলাকে  ভিন্ন হতে নেয়ার অভিযোগ 

 সিলেটে নিয়োগ বাতিল হওয়া 

জেলা প্রশাসক সেই এনামুল করিম  ওএসডি

এমদাদুর রহমান চৌধুরী জিয়া ;এবার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হয়েছেন সমালোচনার মুখে সিলেটের ডিসি হিসেবে নিয়োগ বাতিল হওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পি কে এম এনামুল করিম।

শনিবার (১৪ সেপ্টেম্বর) এনামুল করিমকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত ৯ সেপ্টেম্বর ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার। সেখানে বিতর্কিত কর্মকর্তা এনামুল করিমকে সিলেটের ডিসি নিয়োগ দেওয়া হয়েছিল। এ নিয়ে সমালোচনার ঝড় উঠে। ফালাও করে সংবাদ প্রকাশ পায় মিডিয়ায়। 

উঠে আসে  ম্যাজিস্ট্রেট থাকা অবস্থায়  মোবাইল কোট করতে গিয়ে  রাস্তায় প্রকাশ্যে  ব্যাংক কর্মকর্তাকে   চড় ৃারার থাকবো  ঘটনা। যে কারণে  সে সময়  বিব্রত হয়েছিল   জনপ্রশাসন মন্ত্রণালয়। 

ফেনীর এক সময়কার  অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এনামুল করিম ২০১৯ সালে নুসরাত হত্যাকাণ্ডে অভিযুক্তদের বাঁচাতে সব ধরনের প্রচেষ্টা চালান বলে অভিযোগ রয়েছে। 

মৃত্যুর আগে নুসরাত জাহান রাফি ও তার মা শিরিন আক্তার ন্যায়বিচারের আশায় তার কাছে গিয়েছিলেন। এরপর মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ ওঠে এনামুল করিমের বিরুদ্ধে।