আজ-  ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জ উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» State-sponsored Legal Protection and Impunity to Corruption: TIB «» জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড আদায়  «» বগুড়া আদমদীঘিতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু «» কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত «» দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে গরিব ও পথচারী মানুষের মধ্যে মাংস ও নগদ টাকা বিতরণ «» পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ গ্রেফতার ১ «» ফলোআপ – ছালামিটিলা সড়ক সংস্কার কাজ শিগগিরই শুরু হবে — প্যানেল চেয়ারম্যান আহমদ আলী «» মৌলভীবাজারে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ট প্রধান শিক্ষক সত্যজিৎ পাশী «» নান্দনিক শহর মৌলভীবাজারের ০১ নং পর্যটন স্পটের বেহাল দশা কর্তৃপক্ষের চরম উদাসীনতা!!!!

সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন :

সভাপতি- লুৎফুর, সাধারণ সম্পাদক-জহুরুল, কোষাধ্যক্ষ ফয়সল

হাবিবা আক্তার, সিলেট প্রতিনিধি 

সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ (১৬ সেপ্টেম্বর) রোজ সোমবার দুপুর ১২টায় সিলেট নগরের জিন্দা বাজারের একটি হোটেলের হল রুমে কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় সকল সদস্যদের সিদ্ধান্তে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

আলোচনা সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ বলেন, তথ্য প্রযুক্তির বর্তমান যুগে আনলাইন সাংবাদিকতার প্রয়োজনীয়তা ব্যাপক। প্রতিটি পত্রিকা টিকে থাকার জন্য অনলাইন ভার্সনের দিকেই সবাই এগুচ্ছে। ভবিষ্যতে অনলাইন পত্রিকা নির্ভর হবে সবাই।

সভায় সাংবাদিকবৃন্দ আরও বলেন, যুগের পরিবর্তনের সাথে সাথে সাংবাদিকতার ধরণেও ব্যাপক পরিবর্তন আসছে। এরই ধারাবাহিকতায় সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব একটি মডেল প্রেসক্লাবে রূপান্তরিত হবে বলে মন্তব্য করেন নেতৃবৃন্দরা।

সাধারণ সভা শেষে সকলের মতামতের উপর ভিত্তি করে নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন শেখ মোঃ লুৎফুর রহমান সিলেটপোস্ট২৪ডটকম, সাধারণ সম্পাদক এস এম জহুরুল ইসলাম এটিএন বাংলা ইউকে   ও  সাপ্তাহিক হলি সিলেট, কোষাধ্যক্ষ এমরান ফয়সল নন্দিত সিলেট ডটকম। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সিনিয়র সহ-সভাপতি এম এ মালেক দৈনিক যুগভেরী ও সিলেট সংবাদ ডটকম, সহ-সভাপতি এজাজুল হক এজাজ দৈনিক সোনালী সিলেট, সহ-সভাপতি জহুরুল ইসলাম লাল জগন্নাথপুরের ডাক ও দৈনিক সবুজ সিলেট, সহ-সভাপতি এস এম খোকন বাংলা কন্ঠ ডটকম, সহ-সভাপতি এ কে মিলন আহমদ দ্যা বাংলাদেশ টুডে ডটকম, মশাহিদ আহমদ আমাদের কন্ঠ ডটকম, যুগ্ম সহ-সাধারণ সম্পাদক তাইবুর রহমান নিউজ ভিশন বিডি ডটকম, সহ-সাধারণ সম্পাদক বাপ্পি চৌধুরী সুরমা টাইমস, সহ-সাধারণ সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী জিয়া নতুন বার্তা ডটকম, সহ-কোষাধ্যক্ষ আবুল কাহার বাংলা টাইম টিউন,প্রচার প্রকাশনা সম্পাদক আহমেদ শাকিল সিলেট নিউজ পেপার ডটকম,দপ্তর সম্পাদক আজমল আহমদ রোমন দৈনিক শ্যামল সিলেট,পাঠাগার সম্পাদক নয়ন আহমদ রনি হলি সিলেট ডটকম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুমন মিয়া সিলেটপোস্ট ২৪ ডটকম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রফিক আহমদ রফিক নিউজ বাংলা ডট নিউজ, মহিলা বিষয়ক সম্পাদিকা ফারজানা আক্তার তাহেরা।

নির্বাহী সদস্য হলেন, নূরউদ্দিন রাসেল সিলেট টুয়েন্টি ফোর এক্সপ্রেস ডটকম, আবু হানিফ আমার সংবাদ ডটকম, সাইফুদ্দিন জাবেদ ডেইলি তরুণ কন্ঠ ডটকম, মোঃ আনিছুল ইসলাম আশরাফী আমার সিলেট ২৪ ডটকম, আব্দুল মজিদ আওয়ার নিউজ বিডি ডটকম,শেখ খালিদুর রহমান সাঈদ ” হলি সিলেট ডটকম, জহিরুল ইসলাম রিপন বিএম নিউজ ডটকম, কামরুল হাসান চৌধুরী তুহিন সিলেট সংলাপ ডটকম।

এছাড়া সদস্য যারা হলেন, মোহন আহমদ দৈনিক জাগ্রত কন্ঠ,শামীম আহমেদ সিলেট পোস্ট টিভি, ফাতেমা আক্তার সুইটি সিলেট পোস্ট টিভি, রুবেল আহমদ বাংলা টাইম টিউন ডটকম, আলী উবায়েদ ইমন ভোরের আওয়াজ ডটকম, শেখ ছাদিম মিয়া গাউ গ্রামের খবর ডটকম।