আজ-  ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জ উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» State-sponsored Legal Protection and Impunity to Corruption: TIB «» জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড আদায়  «» বগুড়া আদমদীঘিতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু «» কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত «» দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে গরিব ও পথচারী মানুষের মধ্যে মাংস ও নগদ টাকা বিতরণ «» পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ গ্রেফতার ১ «» ফলোআপ – ছালামিটিলা সড়ক সংস্কার কাজ শিগগিরই শুরু হবে — প্যানেল চেয়ারম্যান আহমদ আলী «» মৌলভীবাজারে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ট প্রধান শিক্ষক সত্যজিৎ পাশী «» নান্দনিক শহর মৌলভীবাজারের ০১ নং পর্যটন স্পটের বেহাল দশা কর্তৃপক্ষের চরম উদাসীনতা!!!!

পানিতে ডুবা প্রতিরোধ দিবস উপলক্ষ্যে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

হাবিবা আক্তার সিলেট

পানিতে ডুবা প্রতিরোধ দিবস উপলক্ষ্যে সচেতনতামূলক

আলোচনা সভা অনুষ্ঠিত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশের পারস্পরিক সহযোগিতায় সিলেট জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বুধবার (১৮ সেপ্টেম্বর) সিলেটের বুরজান চা-বাগান কমিউনিটিতে পানিতে ডুবা সচেতনতামূলক প্রতিরোধ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা ক্রীড়া অফিসার মো. নূর হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা ও সচেতনতা প্রোগ্রামের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবী এম. এ. সালাম হিমু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বুরজান চা-বাগানের পঞ্চায়েত প্রধান সুভাষ নায়েক রতিলাল, সিআইপিআরবি সুপারভাইজার (হবিগঞ্জ ও মৌলভীবাজার অঞ্চল) কাজী ইসমাইল, ক্রীড়া সংগঠক সাইফুল ইসলাম সোহেল, হেলাল মিয়া, ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল আহাদ, সিএফ রহিমা বেগম, দুলালী বেগম, খাদিজা আক্তার, বিণা বাড়ৈ এবং রুমি আক্তার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সচেতনতামূলক সেশন পরিচালনা করেন শফিকুল ইসলাম সিপিসিএম, সিলেট। প্রোগ্রামে অতিথিবৃন্দ সাঁতার শেখার উপর বিশেষ গুরুত্বআরোপ করেন এবং এ অঞ্চলের আর কোনো শিশু, কিশোর-কিশোরী যেনো পানিতে ডুবে মারা না যায় সেদিকে অভিভাবক মন্ডলীসহ উপস্থিত সকলের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষন করেন। শতাধিক শিশু, কিশোর- কিশোরী ও অভিভাবক মন্ডলীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের মাধ্যমে প্রোগ্রামটি সম্পন্ন হয়।