আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

শাজাহানপুরে চোপিনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃ শ্রেণি ফুটবল টুর্নামেন্ট

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে চোপিনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃ শ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে চোপিনগর স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম সভাপতিত্বে প্রধান অতিথি টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। চোপিনগর উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদুর রহমান সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হোসেন,খরনা ইউনিয়ন বিএনপি সভাপতি হাফিজার রহমান কাজল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মশিউর রকি সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফুটবল টুর্নামেন্টে ক-গ্রুপ ৬ষ্ঠ শ্রেণির দলকে পরাজিত করে ৭ম শ্রেণি চ্যাম্পিয়ন হয় এবং খ-গ্রুপ ৯ম শ্রেণির দলকে পরাজিত করে দশম শ্রেণি চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্ট পরিচালনা করেন সহকারী শিক্ষক খায়রুল ইসলাম।