আজ-  ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে একদিনে জালে আটকে পড়া অজগর ও বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার «» কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্টিয় মর্যাদায় সৎকার «» আদমদীঘিতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত «» সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত «» মৌলভীবাজারে চাতল বিলে লীজকৃত জলমহালে পাকা ঘর, দখলের অভিযোগ। «» মৌলভীবাজারে চুরি হওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক-৪ «» মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন «» কমলগঞ্জে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের  অভিযান: ৪ প্রতিষ্ঠানে ভেজাল শনাক্ত, সতর্কবার্তা «» কমলগঞ্জ পৌরসভাকে নান্দনিক ও অত্যাধুনিকরূপে গড়তে চান জামায়াত মেয়র প্রার্থী সৈয়দ কয়ছর «» অমর একুশে বইমেলা ২০২৭-এ থাকছে কবি খালেক মিয়ার কাব্যগ্রন্থ ‘পাখি শুনছো ?

দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ভারতে পাচার কালে ইলিশের চালান জব্দ


এমদাদুর রহমান চৌধুরী জিয়া :
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অভিযানে ভারতে পাচারের সময় ৮৮৫ কেজি বাংলাদেশি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় এলাকায় অভিযান চালিয়ে এসব ইলিশ মাছ জব্দ করা হয়।

শনিবার বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার বিওপির মৌলারপাড় নামক সীমান্ত এলাকায় কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাসার আজাদের নেতৃত্বে টহলদল একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় বাংলাদেশ ভারতের সীমান্তে মেইন পিলার ১২৩৪/৩ এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মৌলারপাড় নামক স্থান থেকে ৮৮৫ কেজি বাংলাদেশি ইলিশ মাছ জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ২২ লাখ ১২ হাজার ৫০০ টাকা। চোরাকারবারিরা বিজিবি টহলদলের টের পেয়ে ইলিশ মাছ ফেলে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। ফলে অভিযানে কাউকে আটক করা যায়নি।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি নিশ্চিত করে বলেন আটককৃত ইলিশ স্থানীয় কাস্টমে জমা দেওয়া হবে।