আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

প্রকৃত কৃষকদের মাঝে  কৃষি কার্ড  সহ কৃষি উপকরণের দাম কমাও-বগুড়ায় কৃষক সমিতি 

(বগুড়া) প্রতিনিধি:

বাংলাদেশ কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির এক বর্ধিতসভা কৃষকনেতা বীরমুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পালের সভাপতিত্বে অদ্যই বিকাল ৪.৩০মিনিটে উদীচী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কৃষকনেতা পাপ্পুর পিতার মৃত্যুতে ও জুলাই -আগস্টের গণআন্দোলনের সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সুকান্ত শফি কমল, সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেন, জেলা কমিটির সহ-সভাপতি এ্যাড লুৎফর রহমান,  হুমায়ন কবির, ফিরোজ আকতার পলাশ,  সাংগঠনিক সম্পাদক নাদিম মাহমুদ,  কৃষকনেতা বীরেন মাহাতো, শফিকুল ইসলাম, দেবব্রত দাস, স্বাধীন চন্দ্র,  গৌতম শীল, সাইফুল ইসলাম, কৃঞ্চ মাহাতো, সোহানুর রহমান। সভা পরিচালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক হাসান আলী শেখ। বক্তারা বলেন প্রকৃত কৃষকদের কৃষি কার্ড দাও, সার বীজ সহ সকল প্রকার কৃষি উপকরণের দাম কমাতে হবে, ভূমি অফিসের দূর্নীতি-হয়রানি বন্ধ কর, পল্লী বিদ্যুৎ  এর হয়রানি দূর্নীতি বন্ধ কর, নদ-নদীর দখল দূষণ বন্ধ কর।