আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বগুড়ায় ৫ থানায় নতুন অফিসার ইনচার্জ নিয়োগ

(বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার পাঁচ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে জেলা পুলিশ সুপার জেদান আল মুসা সই করা এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। এই আদেশ অনুযায়ী বগুড়া পুলিশ অফিসের ইন্সপেক্টর আবদুল হান্নানকে শিবগঞ্জ থানা, বগুড়া ডিএসবি’র ডিআইও (৩) ইন্সপেক্টর সাইদুল আলমকে ধুনট থানা, ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিলাদুন নবীকে সোনাতলা থানা, সারিয়াকান্দি থানার ইন্সপেক্টর (তদন্ত) জামিরুল ইসলামকে সারিয়াকান্দি থানা এবং বগুড়া পুলিশ অফিসের ইন্সপেক্টর ফরিদুল ইসলামকে দুপচাঁচিয়া থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া শিবগঞ্জ থানার ওসি আবদুর রউফ ও ইন্সপেক্টর (তদন্ত) জিল্লুর রহমানকে পুলিশ অফিসে এবং আদমদীঘি থানার ইন্সপেক্টর (তদন্ত) একেএম মঈনুদ্দীনকে বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে। তিনি আরো জানান 

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়।