আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

যুবদল নেতাকে কুপিয়ে জখম করেছেন দূর্বৃত্তরা

(বগুড়া) প্রতিনিধি:

বগুড়ায় যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পীকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে শহরের ঠনঠনিয়া হাড়িপাড়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবদল নেতা জেলার শাজাহানপুর উপজেলার বনানী গন্ডগ্রাম এলাকার দুলু মিয়ার ছেলে মেহেদী হাসান বাপ্পী (৪০)। মেহেদী হাসান বাপ্পী বগুড়া শহর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। বর্তমানে তিনি শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীণ আছেন। চিকিৎসক জানিয়েছেন বর্তমানে তার শারীরিক অবস্থা আশংকামুক্ত। স্থানীয়রা জানান, যুবদলের দুই গ্রুপের মধ্যে বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলে আসছিল। যার প্রেক্ষিতে আজকের এই হতাহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন তারা। এবিষয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি সংযোগ কেটে হলে তার কোন বক্তব্য পাওয়া     যায় নি।