আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

জামায়াত জনগণের খাদেম- কুলাউড়ায় সিলেট মহানগরের আমীর মো:ফখরুল ইসলাম

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার : মৌলভীবাজার জেলার কুলাঈড়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে  ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে সিলেট মহানগরী জামায়াতের আমীর মো:ফখরুল ইসলাম বলেছেন,জামায়াত জনগণের খাদেম। মানুষের কল্যাণের জন্য মানব সেবার মাধ্যমে জনগণের পাশে থাকতে চায়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত  ৫২ টি পরিবারের মধ্যে জনপ্রতি এক বান করে ঢেউটিন  বিতরণ করা হয়।

প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মানবিক এই উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য  ও সিলেট মহানগরী জামায়াতের আমীর  মো: ফখরুল ইসলাম ও বিশেষ অতিথির  বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী।

এতে আরো উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারী মোঃ ইয়ামীর আলী, কুলাউড়া উপজেলা আমীর আব্দুল হামিদ খান, নায়েবে আমীর মো: জাকির হোসেন, আব্দুল মুনতাজিম ও উপজেলা মজলিশে শূরা সদস্য  রাজানুর রহিম ইফতেখার।

২২ সেপ্টেম্বর রবিবার তিনটায় ব্রাহ্মণ বাজার ও ৪টায় টিলাগাও বাজারে বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।

প্রধান অতিথি   বন্যায় ক্ষতিগ্রস্ত ভাই-বোনদের সমবেদনা জ্ঞাপন করে ব্যাপক ক্ষতিগ্রস্ত ঘর পুনঃনির্মাণের জন্য জামায়াতের এ উপহারটি গ্রহণ করার  আহ্বান জানান।তিনি জনগণের কল্যাণে জামায়াতের কার্যক্রম তুলে ধরে বলেন আল্লাহভীরু লোক সমাজের নেতৃত্বে আসলে দুর্নীতি থাকবে না, বৈষম্য  থাকবে না। ফলে সমাজ সুন্দর হয়ে গড়ে উঠবে।

 উপস্থিত সকলের নিকট প্রধান অতিথি সংগঠনের  জন্য দোয়া কামনা করেন।