আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

রুহুল আমিন গাজীর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

(বগুড়া) প্রতিনিধি:  বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সভাপতি ও দৈনিক সংগ্রামের চীফ রিপোর্টার রুহুল আমিন গাজীর রোগ মুক্তি কামনায় সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রোববার বাদ জোহর বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সহসভাপতি মোঃ আব্দুস সাত্তার। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য ও দৈনিক সাতমাথা’র সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দিন। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা, সাবেক নির্বাহী সদস্য এফ শাহজাহান ও সৈয়দ ফজলে রাব্বী ডলার, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম-আহ্বায়ক আবুল কারাম আজাদ ও রাহাত রিটু, দৈনিক সংগ্রামের বগুড়া অফিস প্রধান মোস্তফা মোঘল, সিনিয়র সাংবাদিক আমিনুর রহমান কোয়েল, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ, কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান, দপ্তর সম্পাদক শামীম আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য প্রতীক ওমর ও মাহফুজ মন্ডল প্রমূখ।