আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

এক ব্যবসায়ীর বাড়ি থেকে সরকারি ১২ বস্তা চাল জব্দ

 (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্বহরিগাছা মধ্যপাড়া গ্রামের ব্যবসার বাড়ি থেকে ১২ সরকারি চাল জব্দ করেছেন পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উক্ত  ব্যবসায়ী ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্বহরিগাছা মধ্যপাড়া  গ্রামের জহুরুল ইসলাম নামে এক ব্যবসায়ীর বাড়ি থেকে সরকারি ১২ বস্তা (প্রতিটি ৩০ কেজি) চাল জব্দ করেছে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যবসায়ী বাড়ি থেকে  পালিয়ে যান। গত সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এই চালের বস্তাগুলো জব্দ করা হয়। জহুরুল ইসলাম ওই গ্রামের রহমত আলীর ছেলে। চৌকিবাড়ি ইউপি কার্যালয় সূত্রে জানা যায়, সরকারের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডাব্লিউবি) কার্ডের মাধ্যমে দরিদ্র মানুষের পুষ্টি অভাব পূরণের জন্য এই চাল বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদ থেকে প্রতিমাসে প্রত্যেক কার্ডধারীকে বিনামূল্যে ৩০ কেজি ওজনের এক বস্তা করে চাল দেওয়া হয়। চৌকিবাড়ি ইউনিয়নের সুবিধাভোগীদের জন্য ২৬৪টি ভিডাব্লিউবি কার্ড রয়েছে।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) দিনব্যাপি ইউনিয়ন পরিষদ থেকে ভিডাব্লিউবি কার্ডধারীদের মাঝে জুলাই ও আগস্ট মাসের বরাদ্দকৃত চাল বিতরণ করা হয়। সুবিধাভোগীদের কাছ থেকে জহুরুল ইসলাম ১২ বস্তা চাল কেনার পর নিজ বাড়িতে মজুদ করেন। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীর বাড়ি থেকে ১২ বস্তা চাল জব্দ করে চৌকিবাড়ি ইউপি চেয়ারম্যান হাসানুল করিম পুটু জানান  ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে চালের বস্তাগুলো কার্ডধারীদের মাঝে বিতরণ করা হয়। তারা চালের বস্তাগুলো বাড়িতে নিয়ে গিয়ে ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছেন। তবে ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় চাল বেচাকেনার কোন সুযোগ নেই। এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ( ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান  জব্দকৃত ১২ বস্তা চাল থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে 

। এবং তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করা হবে।