আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

এডভোকেট  বারে নবাগত সিনিয়র জেলা ও দায়রা জজকে সংবর্ধনা প্রদান

(বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলা এ্যাডভোকেটস সমিতির উদ্যোগে নবাগত সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাজাহান কবিরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সমিতির গওহর আলী ভবনে সমিতির সভাপতি এড. আতাউর রহমান খান মুক্তার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত প্রধান অতিথি বগুড়ার নবাগত সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাজাহান কবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ আবু সাঈদসহ জুলাই বিপ্লবের সকল শহিদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের রুহের মাগফেরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।তিনি জানান  ন্যায় বিচার ও দ্রুত মামলা নিষ্পত্তিতে আইনজীবীদের সহযোগিতা প্রয়োজন। এজন্য বার ও বেঞ্চের মধ্যে সুসম্পর্ক থাকতে হবে। মামলা নিষ্পত্তিতে অন্তরায়সমূহ চিহ্নিত করে সমাধান করতে বিচার কাজের সাথে সম্পৃক্ত সকলের সহযোগিতার বিকল্প নেই। তিনি বিচারাধীন মামলাসমূহের সাক্ষি আদালতে হাজির করার প্রতিও গুরুত্বারোপ করেন। সংবর্ধনা সভায় অন্যন্য নতুন বিচারকদেরও বরণ করে নেয়া হয়। উক্ত অনুষ্ঠানে আরো  বক্তব্য রাখেন বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-১ এর বিচারক আশিকুল খবির, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম তাসকিনুল হক, বগুড়া বার’র সিনিয়র সদস্য সাবেক মেয়র এড. এ কে এম মাহবুবর রহমান, পিপি এড. আব্দুল মতিন. এড. মাওলানা আব্দুল গফুর, এড. শফিকুল ইসলাম টুকু, এড. আতাউর রহমান, এড. একেএম সাইফুল ইসলাম, এড. আলী আসগার, এড. মোজাম্মেল হক, এড. আব্দুল বাছেদ, হাইকোর্টের সহকারী এ্যাটর্নি জেনারেল এড. আসিফ ইমরান জিসান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বার’র সাধারণ সম্পাদক এড. জহুরুল হক জাফর।