আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

জেলা  হেফাজতে ইসলাম বাংলাদেশ জেলা কমিটি গঠন

(বগুড়া) প্রতিনিধি:

হেফাজতে ইসলাম বাংলাদেশ বগুড়া জেলা কমিটি গঠিত হয়েছে। এতে জামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আবদুস সবুরকে সভাপতি এবং কারবালা মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা ফজলুল করিম রাজুকে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়া, কমিটিতে মাওলানা আসাফুদদৌলা মোকাররমকে সিনিয়র সহ-সভাপতি, ইন্জিনিয়ার শামসুল হককে সহ-সভাপতি, মাওলানা রাশেদুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক, মাওলানা মামুন রহমানীকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা আবদুল মতিনকে অর্থ সম্পাদক, মাওলানা আবদুল ওয়াহিদকে প্রচার সম্পাদক, মাওলানা ফজলুল করিম সিরাজীকে দফতর সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট বগুড়া জেলা কমিটি ঘোষণা করা হয়। আওয়ার ইসলামকে আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় এ বিষয়ে নিশ্চিত করেন সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। তিনি জানান, হেফাজতে ইসলাম বাংলাদেশের বগুড়া জেলা কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সম্মেলন মঙ্গলবার (২৪ সেপেটম্বর) বাদ জোহর জামিল মাদ্রাসা মিলনায়তনে হেফাজতে ইসলামের নায়েবে আমির ও তানজীম বোর্ডের চেয়ারম্যান মাওলানা মুফতি আরশাদ রহমানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবীব, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ, দফতর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ প্রমুখ।