আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

ভারতে মহানবীকে (সা.) অবমাননার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল 

(বগুড়া) প্রতিনিধিঃ-

ভারতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর অবমাননার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ কর্মসুচি পালন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও বগুড়া সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা পৃথকভাবে কর্মসূচি পালন করেন। শজিমেক হাসপাতাল চত্বরে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা রাসুল (সা.) প্রেমিক ছাত্র-জনতার ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেন। অপরদিকে, দুপুরে বগুড়া সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা শহরের সাতমাথা মুক্ত মঞ্চে বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী নুর নবী হোসেন, বেলাল হোসেন, রাহাত, সাগর, আসাদুজ্জামান, ফজলে রাব্বি, মারুফ, মোমিনুল, আবু সায়েম, হৃদয়, পাপন প্রমুখ। কর্মসূচিতে বক্তারা, রাসুল (সা.) কে অবমাননাকর বক্তব্যের দায়ে ভারতের পুরোহিত রামগিরি ও মন্ত্রী নিতেশ রানের কঠোর বিচার দাবি করেন। এসময় তারা জানান,  রাসুল (সাঃ) আমাদের আদর্শ সেই রাসুলকে অবমাননা করা হয়েছে। এটা মুসলমান হয়ে আমরা কিছুতেই মেনে নিতে পারি না। শ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ (সাঃ) কে অপমান করার মধ্যে দিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয়েছে। পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করতে শেখায় না। যারা এসব করে তারা উগ্র। এসব ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানানো হয়।