(বগুড়া) প্রতিনিধি ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার আদমদীঘি উপজেলা
শাখার উদ্যোগে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায়
আদমদীঘিস্থ দলীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আদমদীঘি উপজেলা জামায়াতের আমীর মাওঃ
তরিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ গোলাম রব্বানীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য
রাখেন, বগুড়া জেলা জামায়াতের বায়তুল মাল সেক্রেটারী মতিউর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর হাফেজ আতোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
জামায়াত নেতা আব্দুল জোব্বার, ফেরদৌস হোসেন, মাস্টার আব্দুর রহিম, রশিদুল ইসলাম রিপন,
আহসান হাবীব পল্টু, ফরিদুল ইসলাম, এনামুল হক প্রমুখ।






