আজ-  ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান

ভারতে মুহাম্মদ সাঃ-কে অবমাননার প্রতিবাদে সিলেটে তালামীযের বিক্ষোভ মিছিল 

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার : ইসলাম ও মহানবী (সা.) কে নিয়ে ভারতের হিন্দু ধর্মগুরু নিলগিরি মহারাজ ও মহারাষ্ট্র রাজ্যের বিজেপির বিধায়ক নীতেশ নারায়ণ রানের কটূক্তির প্রতিবাদে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর ও জেলার উদ্যোগে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুমআ হাজারো মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.) মুমিনদের হৃদয়ের স্পন্দন। তিনি মুমিনদের নিকট তাদের প্রাণের চেয়ে অধিক প্রিয়। ইসলাম প্রিয়নবী (সা.) এর আনীত জীবনব্যবস্থা। 

ভারতের কথিত ধর্মীয় গুরু নিলগিরি মহারাজ ও ক্ষমতাসীন বিজেপির বিধায়ক নীতেশ রানে ইসলাম ও প্রিয়নবী (সা.) কে নিয়ে কটূক্তি করে মুসলমানদের অন্তরে রক্তক্ষরণ ঘটিয়েছে। প্রিয়নবী (সা.) এর অবমাননা কোনো মুসলমান বরদাশত করবে না। এ দুই কুলাঙ্গারকে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। 

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে এ ক্ষেত্রে জোরালো ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ সরকার এখন পর্যন্ত কোনো প্রতিবাদ জানাননি। দ্রুততম সময়ে এর প্রতিবাদ জানানোর জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে।

সংগঠনের সিলেট মহানগরী সভাপতি হুসাইন আহমদের সভাপতিত্বে ও সিলেট পশ্চিম জেলা সভাপতি শেখ রেদওয়ান হোসেনের পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারর্পাসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সভাপতি মনজুরুল করিম মহসিন, আনজুমানে আল ইসলাহ’র প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু ছালেহ মোহাম্মদ কুতবুল আলম, বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী এডভোকেট মাওলানা আব্দুর রকিব।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তালামীযের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন, সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ উসমান গণী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলাইমান আহমদ চৌধুরী, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. জাহেদুর রহমান, কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মাসরুর হাসান জাফরী, কেন্দ্রীয় অর্থ সম্পাদক আতিকুর রহমান সাকের, সহ-অফিস সম্পাদক মোসলেহ উদ্দিন কাওছার, সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক উবায়দুর রহমান শাহান, আনজুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল, সংগঠনের কেন্দ্রীয় সদস্য রেজাউল করিম, এম শামস উদ্দিন, সাবেক কেন্দ্রীয় সদস্য মাওলানা এনাম উদ্দিন আহমদ, দক্ষিণ সুরমা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান,  সুনামগঞ্জ জেলা সভাপতি আবু হেনা মো. ইয়াসিন,গোলাপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নাবেদ হোসাইন, সিলেট পূর্ব জেলা সভাপতি জিল্লুর রহমান, সিলেট মহানগরীর সহ-সভাপতি মাহমুদুল হাসান, সিলেট পশ্চিম জেলা সহ-সভাপতি মাহবুব খান, সাধারণত সম্পাদক ইমরান আহমদ সূফী, সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক আরিফ হোসাইন সামাদ, সিলেট পূর্ব জেলা সহ-সভাপতি লবিবুর রহমান লাভলু, সাধারণ সম্পাদক হোসাইন আহমদ প্রমুখ।