আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বগুড়ায়  প্রশাসনের হস্তক্ষেপে পানিবন্দি জীবন থেকে মুক্ত শতাধিক পরিবার

 (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার  ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নলডাঙ্গা গ্রামের শতাধিক পরিবার চারদিন ধরে পানিবন্দি দুর্বিষহ জীবন থেকে অবশেষে  মুক্তি পেয়েছেন। এতে গ্রামবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের প্রভাবশালী ব্যক্তিরা পাশের সরকারি কালভার্টের মুখে মাটি দিয়ে ভরাট করায় বৃষ্টির পানি সরতে না পেরে এ অবস্থা তৈরি হয়। এর পর গতকাল  শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে খবর পেয়ে ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুরুল আমিন ঘটনাস্থলে পৌঁছে জনপ্রতিনিধি ও জনগণকে সাথে নিয়ে কালভার্টের মুখ খুলে দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। এতে এলাকাবাসী পানিবন্দি জীবন থেকে রক্ষা পেয়েছেন।  স্থানীয় সূত্রে জানা যায়, আগে এই এলাকায় কোন  জলাবদ্ধতা ছিল না। গ্রামের মাঝে সরকারি কালভার্ট দিয়ে বৃষ্টির পানি দ্রুত সরে যেত। একই গ্রামের নজরুল ও রেজাউল ইসলামসহ আরও কয়েকজন মিলে কালভার্টের মুখ মাটি দিয়ে বন্ধ করে দেন। কালভার্ট দিয়ে পানি গড়ালে তাদের পুকুরের পাড় উপচে মাছ বেরিয়ে যাবে এবং ধানক্ষেতের ক্ষতি হবে-এমন অজুহাতে পানি নিস্কাশন বন্ধ করেন তারা।

ফলে এই এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। বৃষ্টি হলেই তারা আতঙ্কে থাকেন। অনেক বাড়ির আঙিনাতে পানি ওঠে। ময়লা ও দুর্গন্ধযুক্ত পানিতে এলাকার পরিবেশ দূষিত হয়। ভুক্তভোগী পরিবারের মিজানুর রহমান জানান, প্রভাবশালীদের কারণে আমরা চারদিন ধরে পানিবন্দি হয়ে পড়ি। এ ঘটনায় কয়েকটি পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশ হলে এটা  উপজেলা প্রশাসনের নজরে আসে।এ কারণে উপজেলা প্রশাসন স্থানীয় গণমাধ্যম কর্মীদের  অসীম ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমিন জানান,  গ্রামের কিছু ব্যক্তি কালভার্টের মুখ বন্ধ করে দেওয়ায় পানিবন্দি হয়ে পড়ে পরিবারগুলো। বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী অফিসারের পরামর্শে দ্রুত ঘটনস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছি। ফলে স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণকে সাথে নিয়ে কালভার্টের মুখ খুলে দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়।