(বগুড়া) প্রতিনিধি:বগুড়ার জেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মো: রেজাউল করিম বাদশা জানান জনগণের অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর নামে মামলা দিয়ে গ্রেফতার করে তাদের নামে মিথ্যা হয়রানি মূলক মামলা ও নির্যাতন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের দল। দেশ ও জনগণের কল্যাণে বিএনপি সব সব সময় এই দেশের সাধারণ জনগণের অধিকার আদায়ের জন্য নিরলস ভাবে কাজ করে গেছেন। আজকে ছাত্র-জনতার আন্দোলনে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। তাই আগামী দিনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে বিএনপিকে ক্ষমতায় আবার ফিরিয়ে আনতে হবে। এজন্য বিএনপির হাতকে শক্তিশালী করতে মহিলাদলকেও তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী করতে হবে। এ কারণে মহিলা দলের নেতাকর্মীদের মানুষের বাড়ি বাড়ি যেতে হবে। তিনি গতকাল সোমবার বিকেলে শহরের নবাববাড়ি রোডস্থ বগুড়া জেলা মহিলা দলের নতুন অফিস উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা মহিলা দলের সভাপতি (ভারপ্রাপ্ত) এ্যাডভোকেট শাহজাদী লায়লা আরজুমান বানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমা আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। এই সময় উক্ত অনুষ্ঠানে ৬ উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক এড. রহিমা খাতুন মেরী, সাবেক সাধারণ সম্পাদক নিহার সুলতানা তিথি, মহিলা দল নেত্রী নিলুফা কুদ্দুস, শেফালী হক, কোহিনুর আকতার, শাহিনুর বেগম সানু, শায়লা ইসলাম মুক্তা, সুরাইয়া জেরিন রনি, সহমিনা আকতার রুমা, মুক্তা হাসান, হাজেরা বেগম, নিগার সুলতানা, মুক্তি, কামরুন নাহার, সুরভী, এড. সোহেলী মাহমুদ, রেহেনা আক্তার রুনু, শিল্পী, মনিরা জাহান, নিপা খাতুন, মনা, গোলাপী, রোকেয়া, পুতুল, আস্তারী, সোমা, রুবি, রাহুমা ইসলাম, সুইটি সরকার প্রমুখ।
বগুড়ায় মহিলা দলের নতুন অফিস উদ্বোধন
Catagory : বগুড়া | তারিখ : অক্টোবর, ১, ২০২৪, ৫:৩৪ অপরাহ্ণ • ৩৩ বার পঠিত






