( বগুড়া) প্রতিনিধিঃ ” বৃক্ষ লাগাই ভূরি ভূরি ” তপ্ত বায়ু শীতল করি,, ফলবৃক্ষ করবো চাষ,কাটব না আর একটি গাছ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ” আবাম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে” বগুড়া জেলার গাবতলী উপজেলার দূগাহাটা ইউনিয়নের দূগাহাটা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। ” আবাম ফাউন্ডেশন বাংলাদেশের বগুড়া জেলা প্রতিনিধি” মো: মাহমুদুল হাসান শামিম উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন । এইসময় আরো উপস্থিত ছিলেন আব্দুর রহমান সুজন,ইউসুফ আলী,আব্দুর রহমান,সবিন মাস্টার, বাংলাদেশ বন্ধু ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম,নূর আলম ,হাসান,পল্লব,আহমেদ সাদিক,মিরাজ,সোহেল,আরাফাত সহ প্রমুখ । এই সময় আবাম ফাউন্ডেশন বাংলাদেশের জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান শামীম জানান আমরা দেশকে ভালোবেসে এবং পরিবেশ বাঁচাতে সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি ।
তিনি আরো জানান আবাম ফাউন্ডেশন বাংলাদেশ প্রতিনিয়ত সমাজে সেবামূলক কাজে ভূমিকা রাখছে সকলের কাছে এমনতাই দোয়া কামনা করছি।
বাংলাদেশ বন্ধু ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জানান, আবাম ফাউন্ডেশন বাংলাদেশের কাজগুলো অত্যন্ত প্রসংসনীয়। তাদের এই সেবামূলক কাজকে সাধুবাদ জানাই। উপস্থিত সকলেই আবাম ফাউন্ডেশন বাংলাদেশের এমন কাজকে সাধুবাদ জানিয়ে সমর্থন করেছেন






