আজ-  ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরের ২২নং ওয়ার্ড শাখার কমিটি গঠন


তৃণমুল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরো মজবুদ করতে হবে:
মাওলানা গাজি রহমত উল্লাহ

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ২২নং ওয়ার্ড শাখার এক দায়িত্বশীল বৈঠক বুধবার (০২ অক্টোবর) উপশহরস্থ কার্যালয়ে বিশিষ্ট সমাজকর্মী হাফিজ সৈয়দ আব্দুল কাইয়ুম ফটিক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা গাজি রহমত উল্লাহ, বিশেষ অতিথি মহানগর সহ-সভাপতি মাওলানা সানা উল্লাহ, মহানগর সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলম, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার।

সভায় উপস্থিত দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে হাফিজ সৈয়দ আব্দুল কাইয়ুম ফটিক মিয়াকে সভাপতি ও মাওলানা সানাউর সুন্দর আলীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ২২নং ওয়ার্ড শাখার কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন-সহ-সভাপতি মাওলানা ইলিয়াছ বিন কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা হাসান আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা লোকমান হোসেন, প্রচার সম্পাদক মোবারক হোসেন প্রমুখ।

সভায়র প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দলমত নির্বিশেষে এক্যবদ্ধভাবে দেশ গঠনে সবাই একযুগে এগিয়ে আসতে হবে। তিনি সংগঠনের কার্যক্রমকে তৃণমুল পর্যায়ে পৌছে দেওয়ার আহবান জানান।

পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।