আজ-  ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে দারুর রাশাদ ট্রাস্ট ইউকে’র উদ্যোগে মাদ্রাসা ও আলেম-ওলামাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ «» দক্ষিণ সুরমার সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ইন্তেকাল «» মৌলভীবাজারে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত «» বগুড়ায় পুলিশ লাইন্সে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার «» উলুআইল বাজার সংলগ্ন মাঠে আজ প্রথমবারের মতো কুরবানীর পশুর হাটের উদ্বোধন «» প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আদিবাসী তরুণদের নেতৃত্বে ইউনেস্কো–ক্রিহ্যাপের উদ্যোগ «» জাতির উন্নয়ন করতে চাইলে শিক্ষার কোনো «» রামিসার রক্তে লেখা প্রশ্ন?  (১) «» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু

বিদ্যালয়ের  গাছকেটে জায়গা দখলের প্রতিবাদ শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ

বিদ্যালয়ের  গাছকেটে জায়গা দখলের প্রতিবাদ শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ

(বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার আদমদিঘী উপজেলা  সান্তাহারে এক জৈনক ব্যাক্তি কর্তৃক সুন্দর মাহমুদ ইসলামিয়া একাডেমী স্কুলের গাছ কেটে জায়গা দখলের প্রতিবাদে ওই স্কুলের শিক্ষার্থীদের আন্দোলনের কর্মসুচীর অংশ হিসাবে আজ সোমবার  বেলা ১১টায় সান্তাহার শহরের রেলওয়ে গোলচত্তরে নওগাঁ-সান্তাহার সড়ক অবরোধ করে অবস্থানসহ রেল পথ অবরোধ করেন। এতে করে প্রায় আধাঘন্টা ট্রেন আটকে রাখা হয়। পরে সংবাদ পেয়ে সেনাবাহিনীর একটি 

অভিযানিক টিম এসে পরিস্থিতি শান্ত করেন।

উল্লেখ্য গত ১৩ সেপ্টেম্বর স্থানীয় আকবর হোসেন নামের এক ব্যাক্তি সান্তাহার শহরের সুন্দর মাহমুদ ইসলামিয়া একাডেমী স্কুলের গাছ কেটে কিছু জায়গা নিজ দখলে নেয়। এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষক তহমিনা বেগম স্কুল পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নিবার্হী অফিসার এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর দীর্ঘদিন অতিবাহিত হলেও বিষযটির সমাধান না হওয়ায় ওই স্কুলের শিক্ষার্থীরা  রাস্তায় আন্দলোনে 

নামে। আন্দোলনের কর্মসুচীর অংশ হিসাবে আজ সোসবার বেলা ১১টায় সান্তাহার শহরের 

গোলচত্তরে নওগাঁ-সান্তাহার সড়ক অবরোধ করে অবস্থানসহ রেল পথ অবরোধ করে প্রায় 

আধাঘন্টা ট্রেন আটকে রাখা হয়। পরে সংবাদ পেয়ে সেনাবাহিনীর একটি অভিযান টিম এসে পরিস্থিতি শান্ত করেন।