আজ-  ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া আদমদীঘিতে বাসা বাড়ীতে দুঃসাহসিক চুরি সংঘটিত «» দুপচাঁচিয়া ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু «» চারপাশে সবকিছু আগের মতোই আছে, শুধু তোমরাই নেই”—উলুয়াইল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থী ২০২৬ এর অশ্রুসিক্ত বিদায়। «» সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল। «» বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবীতে মানবন্ধন ও স্বারকলিপি প্রদান «» নওগাঁ মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ প্রধান শিক্ষক, মোটরসাইকেলে আগুন «» হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম ধাপে সফাত আলী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন «» নওগাঁ পত্নীতলা ব্যাটালিয়নের অভিযানে, কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার «» চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব‍্যারিস্টার মনোয়ার-চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে নাগরিক ফোরাম কাজ করে যাবে «» বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ফটিকছড়ি পৌর আওয়ামী লীগ নেতা নুরুল আজম গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক (ওরফে বোমা মানিক)  গ্রেপ্তার

এমদাদুর রহমান চৌধুরী জিয়া 

সুনামগঞ্জ-৫  (ছাতক- দোয়ারাবাজার) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)। তার নাম  মহিবুর রহমান মানিক হলেও  লোকমুখে  বোমা মানিক হিসেবে  ব্যাপক  পরিচিত।। 

বলতে গেলে সেখানকার  জনপদের এক আতঙ্কের নাম মানিক বলে জানান স্থানীয়  এলাকাবাসী। 

মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে তাকে রাজধানীর বসুন্ধরার ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার রাতে সুনামগঞ্জের পুলিশ সুপার  আ. ফ. ম. আনোয়ার হোসেন খান (পিপিএম)) 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন,তাকে সুনামগঞ্জে নিয়ে এসে বিজ্ঞ আদালতে  সোপর্দ করার জন্য পুলিশের একটি দল রাতেই ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।  ‘সদ্য সাবেক এমপি মানিক সুনামগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় সদর থানায় দায়ের একটি মামলার পলাতক আসামি। 

অপর দিকে র‍‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস যুগান্তরকে জানিয়েছেন, মানিককে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ে হস্তান্তর করা হবে।

পুলিশ হেডকোয়াটার্সের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, সুনামগঞ্জে গেল চার আগস্টে ছাত্র – জনতার মিছিলে হামলার ঘটনায় গত চার সেপ্টেম্বর  দায়ের করা মামলার আসামী হিসেবে মুহিবুর রহমান মানিককে রাজধানীর বসুন্ধরার ভাটারা এলাকা থেকে র‍্যাব, এর একটি দল গ্রেপ্তার করে ডিবি অফিসে নিয়ে গেছে। 

প্রসঙ্গত, মুহিবুর রহমান মানিক  সুনামগঞ্জ-৫ আসনের  আওয়ামীলীগ দলীয় ৫ বারের সংসদ সদস্য  সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ছিলেন।

গত চার আগস্টে সুনামগঞ্জের পুরাতন বাসস্ট্যান্ডে আওয়ামী লীগ ও  অঙ্গ সংগঠন এবং পুলিশের হামলায় গুলিবিদ্ধ জহুরের ভাই হাফিজ আহমেদের দায়ের করা দ্রুত বিচার আইনের মামলার নামোল্লেখ করা ৯৯ জন আসামির মধ্যে মানিক ছিলেন ৩ নম্বর আসামী। এই মামলার অজ্ঞাত আসামী ২০০ জন।