আজ-  ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান

বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শনে বাম দলসমূহের নেতৃবৃন্দ

সিলেট নগরীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ জাসদ ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকাল ৪টায় থেকে নগরীর সনাতন যুব ফোরাম, চৈতালি সংঘ,মনিপুরী রাজবাড়ী, রামকৃষ্ণ মিশন,ভলরাউম জিউর আখড়া,গোপালটিলা সার্বজনীন পুজা মন্ডপ সহ বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন।পুজামন্ডপ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন সিলেট জেলা বাংলাদেশ জাসদ সভাপতি এডভোকেট জাকির আহমদ, সিপিবি জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন,বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, কমিউনিস্ট লীগ সাধারণ সম্পাদক সিরাজ আহমদ,বাসদ (মার্ক্সবাদী) জেলা সদস্য সঞ্জয় কান্ত দাশ, সাম্যবাদী আন্দোলনের এডভোকেট মহীতোষ দেব মলয়, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বাসদ সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, সিপিবি নেতা এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বিপ্লবী কমিউনিস্ট লীগের ডাঃ হরিধন দাশ,চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, সিপিবি নেতা এডভোকেট ফজলুর রহমান শিপু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পিনাক রঞ্জন দাস, ছাত্র ইউনিয়নের মনীষা ওয়াহিদ, প্রমূখ।

পুজামন্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, শারদীয় দুর্গাপূজা একটি সার্বজনীন উৎসব।সকল মানুষের অংশগ্রহণে শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর হয়ে উঠুক তা আমাদের সবার প্রত্যাশা।

 নেতৃবৃন্দ বলেন, সকল অশুভ শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক চিন্তা চেতনার মানুষের ঐক্যবদ্ধ প্রয়াস এই মুহূর্তে খুবই প্রয়োজন। যাতে সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে তার ধর্মীয় অনুষ্ঠান পালন করতে।